দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:১৪
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

পৌরসভার সড়কের মাঝখানে খুঁটি বসিয়ে প্রশাসন সহ ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স চলাচলে প্রতিবন্ধকতা!

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৮, ২০১৯
অক্টোবর ৮, ২০১৯ ০ কমেন্ট 412 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার জনগূরুত্বপূর্ণ সড়কের মাঝখানে খুঁটি বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে ভোগান্তীতে সাধারণ মানুষ। জরুরীভাবে জীবন বাঁচাতে অগ্নি নির্বাপক ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স চলাচলে প্রতিবন্ধকতা। হুমকির মুখে অসহায় মানুষের জীবন। কাদের স্বার্থে এ প্রতিবন্ধকতা ? এলজিইডি ও পৌরসভার বাস্তবায়ণে নির্মাণকৃত রাস্তার মাঝখানে খুঁটি বসানোর হিড়িক পড়েছে। এলজিইডি, পৌরসভার সাথে সংশ্লিষ্ট অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তার মাঝখানে খুঁটি বসাচ্ছে। নির্মাণকৃত কাজের মেইনটেনেন্স ও সংস্কারের জন্য নির্মাণ কাজের ১০% জামানত থাকে। জামানতের টাকা এক বছর পরে ফেরত পায় ঠিকাদার প্রতিষ্ঠান। সে নিয়ম ও মানা হচ্ছেনা। রাস্তা টেকসই ভালমানের দেখাতে রাস্তার মাঝখানে বসছে এক বছর মেয়াদী খুঁটি এবং নির্দিষ্ট সময়ের আগেই জামানতের টাকা হচ্ছে ভাগবাটোয়ারা। রাস্তার কাজের মান এত পরিমান খারাপ কম্পাকসান এত কম রাস্তার উপর হালকা যানবাহন চলাচল করলেও রাস্তার জামানত ফেরত পাবেনা। সেজন্য এলজিইডি ও পৌরসভার কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় শহরের আবাসিক এলাকাসহ রাস্তার মাঝখানে খুঁটি বসানো হচ্ছে। সাতক্ষীরার সার্কিট হাউজের সামনে বকচরা সড়কসহ শহরের বিভিন্ন আবাসিক এলাকাসহ বিভিন্ন সড়কের মাঝখানে খুঁটি বসিয়ে জীবন বাঁচাতে অগ্নি নির্বাপক ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
সিডিউল অনুযায়ী টেকসই রাস্তা নির্মাণ না করে নির্মাণ কাজে ফাঁকি দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদার প্রতিষ্ঠানের যোগসাজোসে জামানতের টাকা হচ্ছে হরিলুট। জনগণের মাথায় কাঁঠাল রেখে ভেঙ্গে খাচ্ছে আর অসহায় জনগণ ও পথচারীরা পড়ছে ভোগান্তীতে। দেশের উন্নয়নে বাঁধাগ্রস্তকারী দুর্নীতিবাজদের রুখবে কে ? এ ব্যাপারে সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ^জিৎ কুমার কুন্ডু বলেন, রাস্তার মাঝখানে এলজিইডি থেকে কোন খুঁটি বসানো হয়নি এবং ঠিকাদার প্রতিষ্ঠানকেও খুঁটি বসাতে বলা হয়নি। খুঁটি বসানোর এধরনের কোন নিয়ম নেই। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জনাবো। রাস্তার লোড ক্যাপাসিটি অনুযায়ী যানবাহন চলাচলে বারপোষ্ট দেওয়ার জন্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো। তবে বার বসানোর খরচ ও অনেক বেশি। ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তার মাঝখানে খুঁটি বসিয়েছে বলে জানান তাদের স্বার্থে কলে জানান স্থানীয়রা। এব্যাপারে সাতক্ষীরার সচেতন মহল সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এবং ভারী যানবাহন চলাচল বন্ধ করতে রাস্তার মাঝখানে খুটি না দিয়ে বারপোষ্ট দিলে জরুরীভাবে জীবন বাঁচাতে অগ্নি নির্বাপক ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স চলাচলে প্রতিবন্ধকতা দূর হবে বলে মনে করছেন পথচারী ও সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা শহরে জেলা প্রশাসকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সতর্ক করলেন ব্যবসায়ীদের (ভিডিও সহ)
পরবর্তী পোস্ট
ইছামতি নদীতে প্রতিমা বিসর্জনে দুই বাংলার মিলন মেলা

রিলেটেড পোস্ট

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting