দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৪৭
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

ইছামতি নদীতে প্রতিমা বিসর্জনে দুই বাংলার মিলন মেলা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৮, ২০১৯
অক্টোবর ৮, ২০১৯ ০ কমেন্ট 399 ভিউস

মোমিনুর রহমান,দেবহাটা: দেবহাটার ইছামতি নদীতে বাংলাদেশ ও ভারতের স্ব স্ব সীমারেখায় একসাথে দুই বাংলার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অশ্রুসিক্ত চোখে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছে লাখো ভক্তরা।
মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা নির্ধারনী ইছামতি নদীতে দুই বাংলার মানুষের একসাথে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। তবে প্রতিমা বিসর্জনকে ঘিরে দু’দেশের সীমানায় লাখো মানুষের সমাগমের মধ্য দিয়ে উভয় দেশের মানুষের সৌহাদ্য ও সম্প্রীতির সেতৃবন্ধনের সৃষ্টি হলেও, বিজয়া দশমীতে ঘিরে ইছামতির দুপাড়ের মানুষের মধ্যে এবারো হয়নি কাঙ্খিত শত বছরের ঐতিহ্যবাহী দুই বাংলার মিলনমেলা।

তবে এপার বাংলা ওপার বাংলার লোকজন এক জায়গায় মিলিত হতে না পারলেও নিজ নিজ সীমানায় মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দূর থেকেও তারা নিজেদের মধ্যে পরষ্পর হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে আবেগ ঘন পরিবেশ সৃষ্টি করেছে।
মঙ্গলবার সকাল থেকে ইছামতী নদীর বাংলাদেশ ও ভারতের পাড়ে হাজার হাজার মানুষ উপস্থিত হলেও দুপুর পর্যন্ত নদীতে নৌকা ভাসাতে পারেনি দুই বাংলার কেউই। তবে দুপুরের পর থেকে ইছামতি নদীর শুন্যরেখা বজায় রেখে স্ব-স্ব সীমানায় দেবী দুর্গার প্রতিমা নিয়ে ভাসতে শুরু করে দুই বাংলার ভক্তদের সারি সারি নৌকা। তবে কাঙ্খিত দু’দেশের কাঙ্খিত মিলনমেলা না হওয়ায় অনেকটা হতাশা নিয়েই সন্ধ্যার আগ মুহুর্তে অশ্রুসিক্ত চোখে প্রতিমা বিসর্জন করে বিষন্ন মনে ঘরে ফিরে গেছে দুই বাংলার মানুষ।
উল্লেখ্য, দেশ বিভাগের পর ভারতে আশ্রয় গ্রহণকারী যারা এখনও জীবিত আছেন, তারা জীবন সায়াহ্নে এসেও মাতৃভূমির মাটি একবারের মতো স্পর্শ করার জন্য এই দিনটির অপেক্ষা করে থাকেন। ইতোপুর্বে বিজয়া দশমীতে ইছামতি নদীতে এসে দুই বাংলার মিলনমেলার মধ্য দিয়ে তাই তারা সে সাধ পূর্ণ করতেন। সীমােেন্তর ইছামতী নদীর আন্তর্জাতিক সীমানা মুছে দুই বাংলার মানুষ পারষ্পারিক সৌহাদ্য ও সম্প্রীতিতে কিছুক্ষণের জন্য একাকার হয়ে যেতেন। সেসময় দু’দেশের মানুষের আবেগ আর উচ্ছ্বাসের কাছে হার মানতো সীমান্তের বেড়াজাল। ভারতের কলকাতা থেকেও জাহাজ ভাড়া করে মানুষ আসতো এই মিলনমেলায়। দুপুরের সাথে সাথে নদীগর্ভে ভরে যেত দুই পারের নৌকা, ট্রলার, কার্গো, লঞ্চ এবং জাহাজে। কেউ আসতো স্বপরিবারে, আবার কেউ আসত বন্ধুদের নিয়ে এই মিলনমেলা উপভোগ করার জন্য। প্রতিমা বিসর্জনকালে সীমান্তের ইছামতী নদীতে ভারতের টাকী ও বাংলাদেশের টাউনশ্রীপুর এলাকা পরিণত হতো দুই বাংলার মানুষের এক মিলনমেলায়। তবে গত ৬-৭ বছর ধরে এটির ব্যতিক্রম হয়েছে।
মঙ্গলবার ইছামতি নদীর প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী সহ বিজিবির উদ্ধর্ত্তন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীন জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দেবহাটার ইছামতি নদীতে দুই বাংলার প্রতিমা বিসর্জন সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা জনিত কারনে উভয় দেশীয় প্রশাসনিক সিদ্ধান্তে স্ব স্ব সীমারেখার মধ্যেই প্রতিমা বিসর্জন করেছে বাংলাদেশ ও ভারত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পৌরসভার সড়কের মাঝখানে খুঁটি বসিয়ে প্রশাসন সহ ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স চলাচলে প্রতিবন্ধকতা!
পরবর্তী পোস্ট
নলতার মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোড়লের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রিলেটেড পোস্ট

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ

অক্টোবর ৩, ২০২৬

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting