দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৮
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

আনিসুর রহিম একজন সমাজ সংস্কারক ছিলেন: নজরুল ইসলাম

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 430 ভিউস
জহুরুল কবীর: 
গুনিজনকে সমাদর না করলে গুনির জন্ম হয় না। অধ্যাপক আনিসুর রহিম ছিলেন গুনিজন। একাধারে তিনি ছিলেন সাংবাদিক, শিক্ষাবিদ, শিশু সংগঠক, কৃষক-শ্রমিক মেহনতি মানুষ ও নাগরিক সমাজের নেতা। সাতক্ষীরায় আধুনিক সাংবাদিকতার নবধারা সৃষ্টি করেছিলেন তিনি। তিনি ছিলেন একজন সৃজনশীল ব্যক্তি, নিরহংকার ও নির্লোভ মানুষ। একজন সমাজ সংস্কারক। আনিসুর রহিম মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর।
প্রয়াত সাংবাদিক, শিক্ষাবিদ আনিসুর রহিম এর নাগরিক স্মরণ সভায় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এভাবেই তার নানা গুণের কথা তুলে ধরেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় অংশ নিয়ে দৈনিক ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, আনিসুর রহিম একুশে পদক ও স্বাধীনতা পদক পাওয়ার যোগ্য ব্যক্তি। তিনি আরও বলেন, আজ যারা একুশে পদক কিংবা স্বাধীনতা পদক পাচ্ছেন তাদের চেয়ে আনিসুর রহিমের যোগ্যতা কোন অংশে কম নয়।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার কৃতি সন্তান, একাত্তর টিভির প্রধান বার্তা সম্পাদক আহসান হাবিব পলাশ (পলাশ আহসান)। পলাশ আহসান তার বক্তব্যে বলেন, আজ আমি যে পর্যন্ত পৌছেছি তার উৎস ছিলেন আমার পরিবারের পাশাপাশি আনিসুর রহিম।
স্মরণসভা আয়োজক কমিটির আহবায়ক শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা-স্কাস চেয়ারম্যান এবং রিফিউজি অপারেশন্স অ্যান্ড কো-অর্ডিনেশন টিমের ন্যাশনাল এনজিও বিষয়ক প্রতিনিধি জেসমিন প্রেমা, একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, ওয়াটারকিপার বাংলাদেশের প্রতিনিধি ও বাপার কেন্দ্রীয় নেতা মোঃ নূর আলম শেখ, বিএফইউজের যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি ও লেখক-গবেষক রাশেদুল ইসলাম বিপ্লব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, পার্লামেন্ট নিউজের উপ-সম্পাদক মোসাদ্দেক হোসেন, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, প্রয়াত আনিসুর রহিমের সহধর্মিণী সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, উন্নয়ন সংস্থা সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নূরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, প্রয়াত আনিসুর রহিমের ভাই আহমেদুর রহিম, সাতক্ষীরা জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, কবি ও সাহিত্যিক গাজী শাহজাহান সিরাজ, কবি নাজিমউদ্দিন, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, উন্নয়ন ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, স্মৃতি একাত্তরের বৈদ্যনাথ কুন্ডু, সাংবাদিক মোহাম্মদ আলী সুজন, মোঃ আব্দুল বারী, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক শেখ আজাদ হোসেন বেলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আবু আফফান রোজ বাবু, প্রাক্তন শিক্ষিকা মিনতি চৌধুরী, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, শরিফুল্লাহ কায়সার সুমন, আবুল কাশেম, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, নিত্যানন্দ সরকার, আনোয়ার জাহিদ তপন, মনির উদ্দিন, রবিউল ইসলাম রবি, সুধাংশু শেখর সরকার, ওবায়দুস সুলতান বাবলু, মনিরুল ইসলাম, আব্দুস সামাদ, আলিনুর খান বাবুল, অধ্যাপক ইদ্রিস আলী, জহুরুল কবীর, কমরেড আবুল হোসেন, আব্দুস সাত্তার, ওহাব আলী সরদার প্রমুখ।
এরআগে প্রয়াত আনিসুর রহিমকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আনিসুর রহিম স্মারকগ্রন্থ ‘অনন্য আনিস’ এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ, ভূমিহীন আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, জলাবদ্ধতা নিরসনের আন্দোলনসহ সকল ন্যায় ভিত্তিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক আনিসুর রহিম। তিনি শোষিত বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকে সাহস যুগিয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাতক্ষীরাসহ গোটা দক্ষিণাঞ্চলের অবহেলিত জনপদের উন্নয়নে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আন্দোলন করেছেন। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তার জীবন ও কর্মকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, অধ্যাপক আনিসুর রহিম গত ৩ জানুয়ারি স্বজনদের সাথে সুন্দরবন ভ্রমণকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক হিসেবে যে কোন সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ছাত্ররাজনীতিকে মানুষ সম্মানের চোখে দেখে না: রাষ্ট্রপতি
পরবর্তী পোস্ট

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting