দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৩৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে গুলি ও বোমা হামলা, উত্তপ্ত কোচবিহার

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 347 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার পশ্চিমবঙ্গের কোচবিহারে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। নিশীথ অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই হামলার নেতৃত্ব দিয়েছে।

ঘটনার জেরে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের জেরে রণক্ষেত্রে রূপ নেয় দিনহাটা। ঘটনার জেরে এক সময় গাড়িতেই আটকা পড়েন মন্ত্রী। তবে তাকে উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা।
কোচবিহার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের জনসংযোগ কর্মসূচি ছিল। আর তার পাল্টা তৃণমূলের তরফে ঠিক হয় নিশীথ যখন এলাকায় আসবেন, তখন তাকে কালো পতাকা দেখানো হবে। তা থেকেই পরিস্থিতি মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে।

হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকেরা। এ সময় নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে একাধিক বোমা বর্ষণের অভিযোগ উঠে। পাথরের আঘাতে ভেঙ্গে যায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির কাঁচ। এ সময় বোমাবর্ষণের জেরে গাড়িতেই আটকে পড়েন মন্ত্রীসহ তিনজন। এতে পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তারক্ষীরা মন্ত্রীকে সুরক্ষিত অবস্থায় গাড়ি থেকে বের করে নিরাপদে সরিয়ে নেন।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক সরাসরি তৃণমূলের দায়ী করে বলেন, বাংলায় যে রাজনৈতিক পরিস্থিতি তা সাধারণ মানুষ মেনে নেবে না। এই রাজনৈতিক পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে ভয়ানক হবে। আমার গাড়ি ভেঙেছে। আমি পুলিশকে জানিয়েই এই এলাকায় এসেছি। যারা ঢিল ছুড়ছে তাদের পুলিশ আড়াল করছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি অভিযোগ করে আরও বলেন, এটা তো প্রাণে মেরে ফেলার চেষ্টা। রাজনৈতিকভাবে লড়াই করে পারছে না। এখন এসব করছে। নিশীথের অভিযোগ, পুলিশকে জানিয়ে এখানে এসেছি কিন্তু, পুলিশ কোন ব্যবস্থাই নেয়নি।

আর পাল্টা অভিযোগে তৃণমূল বিজেপির বিরুদ্ধে নিজেদের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ তোলেন।

এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সিকিউরিটি প্রটোকল ভেঙে কিভাবে গুলি ও বোমা চলতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছেভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার পশ্চিমবঙ্গের কোচবিহারে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। নিশীথ অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই হামলার নেতৃত্ব দিয়েছে।

ঘটনার জেরে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের জেরে রণক্ষেত্রে রূপ নেয় দিনহাটা। ঘটনার জেরে এক সময় গাড়িতেই আটকা পড়েন মন্ত্রী। তবে তাকে উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা।
কোচবিহার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের জনসংযোগ কর্মসূচি ছিল। আর তার পাল্টা তৃণমূলের তরফে ঠিক হয় নিশীথ যখন এলাকায় আসবেন, তখন তাকে কালো পতাকা দেখানো হবে। তা থেকেই পরিস্থিতি মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে।

হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকেরা। এ সময় নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে একাধিক বোমা বর্ষণের অভিযোগ উঠে। পাথরের আঘাতে ভেঙ্গে যায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির কাঁচ। এ সময় বোমাবর্ষণের জেরে গাড়িতেই আটকে পড়েন মন্ত্রীসহ তিনজন। এতে পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তারক্ষীরা মন্ত্রীকে সুরক্ষিত অবস্থায় গাড়ি থেকে বের করে নিরাপদে সরিয়ে নেন।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক সরাসরি তৃণমূলের দায়ী করে বলেন, বাংলায় যে রাজনৈতিক পরিস্থিতি তা সাধারণ মানুষ মেনে নেবে না। এই রাজনৈতিক পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে ভয়ানক হবে। আমার গাড়ি ভেঙেছে। আমি পুলিশকে জানিয়েই এই এলাকায় এসেছি। যারা ঢিল ছুড়ছে তাদের পুলিশ আড়াল করছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি অভিযোগ করে আরও বলেন, এটা তো প্রাণে মেরে ফেলার চেষ্টা। রাজনৈতিকভাবে লড়াই করে পারছে না। এখন এসব করছে। নিশীথের অভিযোগ, পুলিশকে জানিয়ে এখানে এসেছি কিন্তু, পুলিশ কোন ব্যবস্থাই নেয়নি।

আর পাল্টা অভিযোগে তৃণমূল বিজেপির বিরুদ্ধে নিজেদের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ তোলেন।

এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সিকিউরিটি প্রটোকল ভেঙে কিভাবে গুলি ও বোমা চলতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১ মার্চ থেকে সরকারি হাসপাতালে ‘প্রাইভেট চেম্বার’
পরবর্তী পোস্ট
রোহিঙ্গা ক্যাম্পে মিললো মসজিদের ইমামের লাশ

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting