দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:২৬
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

এআই ব্যবহারে তৈরি ছবিতে কপিরাইট দিয়েও বাতিল হল যুক্তরাষ্ট্রে

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 318 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

“ছবিগুলো কোনো ‘মানব শিল্পী’র তৈরি নয়। ফলে ওগুলোর জন্য প্রাথমিকভাবে দেওয়া কপিরাইট নিবন্ধন বাতিল করা হলো।”

লেখক ক্রিস্টিনা কাশতানোভার কমিক বই ‘জারিয়া অফ দ্য ডন’-এ কপিরাইট সুরক্ষা দিয়েছিল যুক্তরাষ্ট্রের কপিরাইট দপ্তর। সে সিদ্ধান্ত এখন ফিরিয়ে নিয়েছে সংস্থাটি।

বইটির বিভিন্ন ছবি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ইমেজ জেনারেটর ‘মিডজার্নি’তে দেওয়া টেক্সট প্রম্পটের মাধ্যমে।

ক্রিস্টিনার আইনজীবীর কাছে দপ্তরের সহযোগী রেজিস্টার রবার্ট কাসুনিকের পাঠানো চিঠি বলছে, ‘ওই প্রকাশনার লিখিত ও বিভিন্ন ভিজুয়াল উপাদান বাছাই, সমন্বয় ও ব্যবস্থাপনার কৃতিত্ব’ কাশতানোভার।

“তবে ছবিগুলো কোনো ‘মানব শিল্পী’র তৈরি নয়। ফলে ওগুলোর জন্য প্রাথমিকভাবে দেওয়া কপিরাইট নিবন্ধন বাতিল করা হলো।”

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন বলছে, এই সিদ্ধান্তের পক্ষে কপিরাইট দপ্তর আগের বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়েছে। এর মধ্যে রয়েছে, ‘অ-মানব আধ্যাত্মিক প্রাণ’ বা ‘পবিত্র আত্মা’কে কপিরাইটের দাবিদার হিসেবে উপস্থাপন করা আবেদন। আরও আছে ‘বানরের সেলফি নেওয়ার’ ঘটনা যেখানে কপিরাইট মেলেনি।

কপিরাইট দপ্তর বলছে, সামাজিক মাধ্যমে কাশটানোভার পোস্টের ভিত্তিতে নিবন্ধন অনুমোদিত হওয়ার পর তারা জানতে পেরেছে, এগুলো মিডজার্নির মাধ্যমে তৈরি। এর ফলাফল হিসেবে, এই সম্পর্কে বাড়তি তথ্য চেয়েছে সংস্থাটি।

বইয়ের প্রচ্ছদে মিডজার্নি ও কাশটানোভা দুইজনের নাম উল্লেখ থাকলেও ওই চিঠি অনুসারে, কপিরাইট দপ্তরের কাছে জমা দেওয়া বইয়ের ১৮ পৃষ্ঠার মধ্যে কেবল এক জায়গাতেই মিডজার্নি’র নাম দেখা গেছে। আর এই কাজের প্রচ্ছদে ‘মিডজার্নি’ শব্দটি উল্লেখ থাকলেও, এ থেকে বোঝা সম্ভব নয় যে এর কিছু অংশ না কি পুরো কাজই এআই টুলের মাধ্যমে তৈরি।

চিঠির শেষে কাসুনিক লিখেছেন, কপিরাইট সার্টিফিকেট দেওয়া হয়েছে ‘ভুল বা অসমাপ্ত তথ্যের’ ওপর ভিত্তি করে। আর সে কারণেই কপিরাইট বাতিল হচ্ছে।

এই সিদ্ধান্ত নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বইয়ের শিল্পী কাশটানোভা। একে মিডজার্নি ও একই ধরনের টুল ব্যবহার করা ব্যক্তিদের জন্য একটি ‘ভালো দিন’ বলে আখ্যা দেন তিনি।

“আপনি ‘জারিয়া’র মতো বইয়ে নিজের তৈরি ছবি দিলে তা কপিরাইটযোগ্য। গল্পটি যতক্ষণ না পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি, তা-ও কপিরাইটযোগ্য।” – লেখেন তিনি।

তবে, কপিরাইট দপ্তর তার ছবিগুলোর আলাদা করে কপিরাইট না দেওয়ায় হতাশাও ব্যক্ত করেছেন তিনি।

প্রতিবেদন বলছে, মিডজার্নি কীভাবে শব্দের প্রম্পট বিভিন্ন ‘ভেঙে’ প্রশিক্ষিত ডেটার সঙ্গে তুলনার মাধ্যমে ছবি তৈরি করে, সেটি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহন করেছে কপিরাইট দপ্তর।

অন্যান্য এআই প্রকল্পের সঙ্গে মিডজার্নির ভিন্নতার বিষয়টিও উল্লেখ রয়েছে চিঠিতে।

“মিডজার্নি ব্যবহার করে সুনির্দিষ্ট আউটপুট কেমন হবে সেটি ঠিকঠাক বলতে না পারার বিষয়টিই শিল্পীদের ব্যবহৃত অন্যান্য টুলের চেয়ে মিডজার্নিকে আলাদা করে তোলে।”

কাশতানোভা কিছু সংখ্যক ছবি এডিট করায় সেগুলো কপিরাইটের যোগ্যতা পাবে, এমন দাবিও নাকচ করেছে দপ্তর। কারণ তার পরিবর্তনগুলো হয় ‘একেবারেই নগন্য ছিল ও কপিরাইট সুরক্ষায় যথেষ্ট সৃজনশীলতা দেখাতে পারেনি ’ অথবা জমা দেওয়া তথ্যে তিনি নিজের কৃতিত্ব নিশ্চিত করতে পারেননি।

“দপ্তরের যুক্তিতে বেশ কিছু সংখ্যক ত্রুটি আছে। এর কয়েকটি বৈধ, কয়েকটি যুক্তিসম্মত।” –এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন কাশতানোভার আইনজীবী লিন্ডবার্গ।

কাশতানোভা তার পোস্টের শেষে বলেন, “আমার আইনজীবীরা কপিরাইট অফিসকে বিষদ ব্যাখ্যা দেবেন যে, কীভাবে মিডজার্নি ব্যবহার করে তৈরি ছবিগুলো আমার সৃজনশীলতার সরাসরি প্রকাশ এবং সে কারণে কপিরাইটযোগ্য।”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সৃষ্টির আনন্দ থিয়েটারে: রাকিবুল হক
পরবর্তী পোস্ট
‘ডিএনএ টেস্ট করব, কিন্তু বিবর্তনবাদ পড়ব না!’

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting