বন্ধুদের সাথে ২১তম জন্মদিন পালন করলেন জুনাইদ

ফেরদৌস আহমেদ:

প্রতি বছরের মতো এবারো তার জন্মদিনের শুভ প্রহর শুরু হয় বাবা, মা আর ভাইবোনদের মধ্য দিয়ে। দিনটিকে ঘিরে সকলের কাছে পেয়েছেন অনেক অনেক শুভেচ্ছা। এছাড়াও এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ফেসবুকে শুভেচ্ছা জানানো। আর এখানেও বন্ধুদের শুভেচ্ছায় আপ্লুত হন জুনাইদ আহমেদ।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর জন্মদিনের কেক কাটেন জুনাইদ আহমেদ । জন্মদিন প্রসঙ্গে জুনাইদ বলেন, আমার নিজের কোন পরিকল্পনা ছিলোনা, বন্ধুরা থেকে সব করেছে, এরা সকলে আমার ভাইয়ের সমান আমার পরিবার। আমার জন্মদিনে সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে,আমার বন্ধুদের ও পরিবারের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এসময় কেক কেটে ২১ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার কলেজ পড়ুয়া বন্ধুরা । চার ভাই বোনের মধ্যে জুনাইদ ২য় তম। সে সাতক্ষীরা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র।

বন্ধু-মহলে কেক কাটা মানে বিপাকে পড়া। কেক কাটার পরে ডিম,আটা,কেক ইত্যাদি মাখাতে দেখা যায় তাদের, পরে সেই ছবি ও একটি ভিডিও ফেসবুকে আপলোড করে তারা । সেই সঙ্গে তার বন্ধুরা স্ট্যাটাসে লেখেন, শুভ জন্মদিন বন্ধু, আল্লাহ তোমাকে সুস্থ রাখুন পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমরাও তোমার ভালোবাসার মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। শুভ জন্মদিন জুনাইদ আহমেদ ।

spot_img

More from this stream

Recomended