শ্যামনগরে চলাচলের পথ বন্ধ করে অবৈধ স্থাপনা নির্মাণ

শ্যামনগর প্রতিবেদক:

শ্যামনগরে চলাচলের পথ বন্ধ করে রাতারাতি অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের মানিকখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ঈশ্বরীপুর ইউনিয়নের মোঃ নুর আলী গাজীর পুত্র মতলেব আলী গাজী ও আবুল কালাম গাজী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেন বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান’কে নির্দেশ দিয়েছেন।

লিখিত অভিযোগসূত্রে জানা যায়, ধুমঘাট মঠের চক এলাকার মৃত সিফাতুল্লাহ গাজীর পুত্র আব্দুস সামাদ গাজী ও মোহাম্মদ আব্দুল করিম এবং মৃত ওয়াজেদ আলী গাজীর পুত্র মোঃ সাইদুল ইসলাম সরকারি জায়গা অবৈধভাবে জনসাধারণের চলাচলের পথে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত সময়ের মধ্যে সরকারি জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানান সূধীমহল।

spot_img

More from this stream

Recomended