সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল ও ১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল ও ১০০ পিচ ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) থানার বিশেষ অভিযান টিমের এসআই তন্ময় কুমার দেবনাথ সঙ্গীও এসআই দেব কুমার দাস ও ফোর্সের সহায়তায় রাত ৯:৩৪ টায় সাতক্ষীরা থানাধীন ছনকা গ্রামস্থ ছনকা প্রাথমিক বিদ্যালয় এর সামনে থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মোঃ জীবন হোসেন নামে একজনকে আটক করা হয়। আটক জীবন হোসেন সদরের ঘোনা গ্রামের গোলাম সরোয়ারের পুত্র।

অন্যদিকে এসআই পিন্টু লাল দাস সঙ্গীও এএসআই আবু সুফিয়ান ও ফোর্স বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪:৪০টার দিকে সদরের লাবসা পলিটেকনিক মোড়স্থ পাকা রাস্তার উপর হতে ১০০ পিচ ইয়াবাসহ সাগর হোসেন নামে একজনকে আটক করে। আটক সাগর হোসেন লাবসা গ্রামের জাকির হোসেনের পুত্র।

এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

spot_img

More from this stream

Recomended