দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১৬
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

খালেদা জিয়া সব বিষয়ে ফেল, শুধু অংক-উর্দুতে পাস: তথ্যমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ০ কমেন্ট 324 ভিউস

জাতীয় ডেস্ক:

বিএনপি এখন একুশের চেতনা নিয়ে কথা বলছে, অথচ দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলায়ও ফেল করেছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। খালেদা জিয়া শুধু অংক ও উর্দুতে পাস করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

এবার একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বিএনপি নেতাকর্মীদের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছে- এমন অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এটা গায়েবানা প্রশ্ন। গায়েবানা জানাজা হয় যেমন, প্রশ্নটাও গায়েবানা। গত বছর আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাড়ে ৩ ঘণ্টা লেগেছিল (শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে)। আমাদের মিছিলের পাশ দিয়ে বিএনপির মিছিল চলে গিয়েছিল আমাদের আগে। আমি গত বছর প্রভাতফেরিতে ছিলাম। তারা ফুল দেওয়ার পর আমরা ফুল দিয়েছিলাম।

তিনি বলেন, এ বছর তাও আমাদের দু-ঘণ্টার বেশি সময় লেগেছে। প্রায় সকাল ৭টায় শুরু করেছি, ৯টা নাগাদ আমরা সেখানে ফুল দিয়েছি। বিএনপি শুরু করেছে দেরিতে। যখন শুরু করে তখন শহীদ মিনারে ভিড় হয়ে গেছে। আমরা ফুল দিয়ে এক মিনিটও অপেক্ষা করিনি। আমরা ফুল দিয়ে ৩০ সেকেন্ড নিরবে দাঁড়িয়ে ছিলাম। এরপর আমরা চলে গেছি।

‘তাদের কে বাধা দিলো, কোথায় কী হলো? এসব আজগুবি প্রশ্ন তারা উপস্থাপন করে। আসলে তারা একুশের বা মুক্তিযুদ্ধের কোনো চেতনাই তো ধারণ করে না। কথার পিঠে কথা আসে বিধায় বলছে।’

তথ্যমন্ত্রী বলেন, তারা (বিএনপি) একুশের চেতনা নিয়ে এত কথা বলছে। ওনাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলায়ও ফেল করেছিলেন। সব সাবজেক্টে ফেল, শুধু অংক ও উর্দুতে পাস। ওনারা এখন একুশে ফেব্রুয়ারির চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলেন।

হাছান মাহমুদ আরও বলেন, তারা স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনীতি করে, তারা আরবি হরফে বাংলা চালু করার পক্ষে ছিল। তারা রবীন্দ্রনাথ ঠাকুরের গান প্রচারের বিরুদ্ধে ছিল। তারা ভাষা ইসলামিকরণের পক্ষে ছিল। যুদ্ধাপরাধী আর ভাষার বিরুদ্ধচারীদের নিয়ে ফুল দিতে গিয়ে তারা আজগুবি প্রশ্ন করছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেধাবীরা রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে -ওবায়দুল কাদের
পরবর্তী পোস্ট
তৃণমূলে আন্দোলন ছড়িয়ে সরকার পতন ঘটাতে হবে: ফখরুল

রিলেটেড পোস্ট

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting