দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১:১১
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২১, ২০২৩
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০ কমেন্ট 314 ভিউস

বিনোদন ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও কানাডা মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’। আগামী ১০ মার্চ রিলায়েন্স এন্টারটেইমেন্টের মাধ্যমে সিনেমাটি মুক্তি পাবে। এটির বিপনন ও পরিবেশনার দায়িত্বে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)।

২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার ঘটনার আলোকে বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। ইতোমধ্যে সিনেমাটি বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ফুকৌকা, মস্কো ও ভেসৌল উৎসবে পুরস্কারও জিতেছে।

গেলো চার বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে ছবিটি। নানা আবেদন ও প্রতিবাদের সুবাদে গত জানুয়ারিতে ফিল্ম সেন্সর আপিল কমিটি পুনরায় ছবিটি দেখে এবং সিদ্ধান্ত দেয়, ‘শর্ত সাপেক্ষে এটি মুক্তিতে বাধা নেই’। এরপরও মন্ত্রণালয়জনিত জটিলতায় ঝুলছে ‘শনিবার বিকেল’র ভাগ্য।

তবে বাংলাদেশে না হলেও বিদেশ দিয়ে মুক্তির আলোয় আসছে ছবিটি। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘শেষ পর্যন্ত ছবিটি বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে, এতে আমি গর্বিত। দেশের মানুষের জন্য এই ছবি দেখতে পারা গুরুত্বপূর্ণ। আমার চাওয়া ছিলো প্রথমে বাংলাদেশে মুক্তি পাবে। কিন্তু যাই হোক, উত্তর আমেরিকা থেকে শুরু হয়ে সারাবিশ্বের মানুষেরা এটি দেখবে, এজন্য আমি গর্বিত। উত্তর আমেরিকার দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি প্রেক্ষাগৃহে এসে ছবিটি উপভোগ করার জন্য।’

যুক্তরাষ্ট্র ও কানাডার পর আরও কয়েকটি দেশে মুক্তির ব্যাপারেও কথা চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশনা সংস্থা।

‘শনিবার বিকেল’ নিয়ে সিইপিএল-এর দক্ষিণপূর্ব এশিয়ার সিইও শ্রেয়াশী সেনগুপ্ত বলেন, “এটি একটি চিন্তা জাগানিয়া, টানটান উত্তেজনার একটি সিনেমা, যেটা বৈচিত্র্যময় আবেগ ও কথোপকথনের নাটকীয় আখ্যান। চার বছরের দমবন্ধ করা অপেক্ষার পর বাংলাদেশের সবচেয়ে আধুনিকতাবাদী পরিচালক ফারুকীর বিখ্যাত ‘শনিবার বিকেল’ বিশ্বের দর্শকের কাছে হাজির করতে পেরে আমরা খুশি।”

রিলায়েন্স এন্টারটেইনমেন্টের বৈদেশিক বাণিজ্য-বিষয়ক প্রধান ধ্রুব সিনহা বলেন, “শনিবার বিকেল’ আমাদের ফারুকীর মতো স্বাধীন মানসিকতার চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজের সুযোগ করে দিয়েছে। এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য বিশ্বের দরজাও উন্মুক্ত করেছে। আমরা আশ্বস্ত করছি যে, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এমন আরও দারুণ কাজ ভবিষ্যতে বিশ্বের দর্শকদের সামনে হাজির করবে।”

রিলায়েন্স এন্টারটেইনমেন্ট স্টুডিওস ইউ.এস-এর অ্যাসোসিয়েট ভিপি সুমিত চাডা বলেছেন, ‘আমি নিশ্চিত এখানকার মানুষেরা চলচ্চিত্রটি পছন্দ করবে।’

উল্লেখ্য, ‘শনিবার বিকেল’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাংলায় গান গাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল পাকিস্তানি শিল্পীর
পরবর্তী পোস্ট
অক্ষয়-সুনীল-পরেশকে নিয়েই হচ্ছে ‘হেরা ফেরি ৩’

রিলেটেড পোস্ট

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting