দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৮:১৭
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

কোক স্টুডিওর গানে এ আর রাহমান কন্যার বাজিমাত!

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৭, ২০২৩
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ০ কমেন্ট 460 ভিউস

বিনোদন ডেস্ক :

বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংগীতকে বৈশ্বিক রূপে ছড়িয়ে দেওয়ার আয়োজন ‘কোক স্টুডিও’। পাকিস্তান, ভারত ও বাংলাদেশে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে এটি। সম্প্রতি ভারতে ‘কোক স্টুডিও তামিল’ নামে আরেকটি শাখা চালু করা হয়েছে। যেটি যাত্রা করেছে গেলো ১ ফেব্রুয়ারি।

তামিলের প্রথম চমক হিসেবে প্রকাশ হয়েছে ‘সাগাভাসি’ শিরোনামের একটি গান। যেটি গেয়েছেন অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রাহমানের কন্যা খাতিজা রাহমান ও তামিল র‍্যাপার আরিভু। প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছে গানটি। ইতোমধ্যে এর ভিউ ছাড়িয়ে গেছে ১৩ মিলিয়ন। তামিল ছাড়িয়ে ভারতের অন্যান্য অঞ্চলেও গানটি সাড়া পাচ্ছে।

এই গানে মানুষ ও প্রকৃতির মধ্যকার বন্ধনের বিষয়টি ফুটে উঠেছে। গানটি নিয়ে খাতিজা রাহমান বলেন, ‘এর বিষয়বস্তু ও পুরো টিমের সঙ্গে আমি দারুণভাবে যুক্ত। কারণ আমি প্রকৃতি, ফুল, পাখি খুব পছন্দ করি। আমার মনে হয়, এরকম কনসেপ্ট আসলেই অসাধারণ।’

প্রকাশের পর কোটি কোটি মানুষ ‘সাগাভাসি’ দেখছে, মতামত জানাচ্ছে। কিন্তু গায়িকার বাবা এ আর রাহমান কি দেখেছেন? দেখলে তার প্রতিক্রিয়া কেমন? খাতিজার জবাব, ‘হ্যাঁ, বাবা দেখেছেন এবং আমাকে নিয়ে খুব খুশি। বলেছেন, গান চালিয়ে যেতে। আমি আনন্দিত যে, তিনি গানটি পছন্দ করেছেন।’

বলা বাহুল্য, জন্মসূত্রেই সংগীতের বিশাল পরিচয় পেয়েছেন খাতিজা। বাবার সুবাদে তার পথচলা অনেকখানি সহজ হয়েছে। তবে তার মতে, নিজেকে মেলে ধরার ক্ষেত্রে একান্ত নিজের চেষ্টাই প্রয়োজন। নতুনদের উদ্দেশ্যে তার পরামর্শ, ‘চেষ্টা করে যান। নিজের কাজে মনোযোগী হোন। আর নিজেকে তুলে ধরুন। কারণ আপনি যদি নিজের কাজের প্রচার না করেন, তাহলে এটি হারিয়ে যাবে।’

‘কোক স্টুডিও তামিল’র সংগীত প্রযোজনায় আছে ওপেন এক্স অ্যান্ড মোশন কনটেন্ট গ্রুপ। প্রথম গানটির কথা ও কম্পোজিশন র‍্যাপার আরিভুর। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন সিন রল্ড্যান।

সূত্র: এনডিটিভি

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অপুর খোঁচা, ক্ষোভ উগরে দিলেন বুবলী
পরবর্তী পোস্ট
কলকাতার ৫ কনসার্টে ঢাকার ‘সোনার বাংলা সার্কাস’

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting