দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৬:১৪
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষই জিতবে না: মার্কিন জেনারেল

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৭, ২০২৩
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ০ কমেন্ট 366 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষই জিতবে না। যুদ্ধ বন্ধের একমাত্র উপায় কূটনৈতিক উপায়ে শান্তি চুক্তি করা। যুদ্ধক্ষেত্রে সম্মুখ লড়াইয়ের মাধ্যমে চূড়ান্ত জয় অর্জন সম্ভব নয়। কেননা ইউক্রেন যুদ্ধে সামরিক লড়াইয়ে কেউই জিতবে না।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফাইনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মার্ক মিলি। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন মতে, সাক্ষাৎকারে মার্কিন জেনারেল বলেছেন, ‘ইউক্রেনে সামরিক উপায়ে রাজনৈতিক স্বার্থ অর্জন রাশিয়ার পক্ষে অসম্ভব হয়ে যাবে। রাশিয়া ইউক্রেন দখল করে ফেলবে-এমনটাও সম্ভব নয়।’

জেনারেল মিলি আরও বলেন, ইউক্রেনের পক্ষেও রুশ সেনাদের বিতাড়িত করা খুব খুব কঠিন হবে। কঠিন হবে রাশিয়ার দখল করা ইউক্রেনীয় ভূখণ্ডগুলো পুনরুদ্ধার করাও। চলতি সপ্তাহের শুরুতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফর শেষে এই সাক্ষাৎকার দেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এ সেনা কর্মকর্তা।

গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের দুদিনব্যাপী নিরাপত্তাবিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেও বক্তব্য দেন জেনারেল মার্ক মিলি।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে ইতোমধ্যে `হেরে’ গেছে রাশিয়া। তারা কৌশলগতভাবে, যুদ্ধ পরিচালনা ও কৌশলগতভাবে হেরেছে। এছাড়া ইউক্রেনে রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ও যুদ্ধের প্রাথমিক লক্ষ্যে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।

ওই বৈঠকে তিনি এবারের বসন্তে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করার লক্ষ্যে ইউক্রেনের শক্তি বাড়াতে ন্যাটো সদস্যদের সামগ্রিক কর্মকাণ্ডে আরও বেশি সমন্বয় করার ওপর জোর দেন জেনারেল মিলি।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের হারানো ভূখণ্ড ছেড়ে দিয়ে রাশিয়ার সঙ্গে কোনো শান্তি চুক্তি তিনি করেবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘কোনো আপস নয়’ বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘হারাম’ আখ্যা দিয়ে আফগানিস্তানে গর্ভনিরোধক পণ্য নিষিদ্ধ করলো তালেবান
পরবর্তী পোস্ট
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, ব্রিটিশ দূতাবাসকর্মীর ১৩ বছরের কারাদণ্ড

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting