কালিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: রাস্তার পাশে লাগানো প্রায় ২ লক্ষ টাকার ৮টি শিশু গাছ কোন অনুমতি ছাড়া চুরি করে কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের বিরুদ্ধে। খবর পেয়ে স্থানীয় তহশীলদার জালাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে গাছগুলোকে জব্দ করেছে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১০টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কৃষ্ণনগর নেংগি সড়কে। নেংগি গ্রামের আবুল, মোখলেছ, ইসমাইল, ছবির সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানায় নেঙ্গি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুলগাছা গ্রামের আব্দুল মান্নান এবং স্থানীয় এক ইউপি সদস্য দীর্ঘদিন যাবত স্কুলের সামনে সরকারি রাস্তার পাশে লাগানো ৮টি শিশু গাছ চুরি করে কেটে বিক্রি করার পায়তারা চালাচ্ছিল।
বিষয়টি স্থানীয়রা একাধিকবার প্রতিহত করে। মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার সময় প্রধান শিক্ষক আব্দুল মান্নান তার গ্রামের ৫/৬ জন লোক নিয়ে রাস্তার পাশের গাছগুলি কেটে ফেলে। ওই সময় নেঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান এবং ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবু মুসা বিষয়টি স্থানীয় তহসিলদার কে জানায়। খবর পেয়ে জয়পত্র কাটি ইউনিয়নভূমি কর্মকর্তা জালাল উদ্দিন ঘটনা স্থলে গিয়ে গাছগুলোকে জব্দ করে।
এ ব্যাপারে ভুমি কর্মকর্তা জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

spot_img

More from this stream

Recomended