সাতক্ষীরায় যক্ষারোগ প্রতিরোধে মতবিনিময়

সংবাদদাতা:

‘বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাচাই সবাই মিলে’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় যক্ষারোগ প্রতিরোধে রোগী সনাক্তকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে নাটাব সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা নাটাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার, ডা. ত্রিতীর্থ ঘোষ, শিক্ষক ও সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার (ডিপিও) উজ্জ্বল কুমার পাল প্রমুখ। সার্বিক তত্বাবধায়নে ছিলেন নাটাব কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি (এফএলএস) তরুণ কুমার বিশ্বাস। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন শিক্ষক অংশ নেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশে যক্ষা রোগির সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার। এরমধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৯৪২ জনকে। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির মূল লক্ষ বাংলাদেশকে যক্ষা মুক্তকরা এবং দেশ থেকে যক্ষারোগে আক্রান্ত রোগির সংখ্যা মৃত্যুর হার ও সংক্রামন এমন পর্যায়ে নামিয়ে আনা যেন দেশে যক্ষা জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিদ্যমান না থাকে। যক্ষারোগের ক্ষেত্রে মনে রাখতে হবে যক্ষাএকটি জীবানু ঘঠিত সংক্রমক রোগ। এক নাগাড়ে দু সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি থাকলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে, রোগ সনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। নিয়মিত সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধ সেবনের মাধ্যমে যক্ষা সম্পূর্ণ ভালো হয়। হাঁসি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে হবে। পরিবারে একজন যক্ষা রোগী থাকলে পরিবারের অন্যদেরও বিশেষ করে শিশু এবং প্রাপ্ত বয়ষ্কদের যদি এক সপ্তাহ যাবত কাশি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষকদের ভূমিকা রাখার আহবান জানানো হয়। সভায় আয়োজন কর্তৃপক্ষ জানান, যক্ষায় আক্রান্ত ব্যক্তির বাড়ির ৫ বছরের কম ও ষাটোর্ধ ব্যক্তির যাদের যক্ষার কোন উপসর্গ নেই কিন্তু তারা ঝুঁকিতে আছে যেমন ডায়াবেটিস ও কিডনি রোগী, ধুমপায়ী), এইচআইভি আক্রান্ত ব্যক্তি যাদের যক্ষার কোন উপসর্গ থাকে, (যক্ষা হয়েছে নিশ্চিত নয়) এমন ব্যক্তিদের টিপিটি নিতে হবে।

spot_img

More from this stream

Recomended