দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:১৬
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ
কাজ শেষের আগেই সড়কের  সিংহভাগ বিল উত্তোলন
শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গলায়...
পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...
নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

জার্মানিকে হারিয়ে দিলো জাপান

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৩, ২০২২
নভেম্বর ২৩, ২০২২ ০ কমেন্ট 535 ভিউস

স্পোর্টস ডেস্ক: ৭৪তম মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে জার্মানি। এ ম্যাচে জাপান কামব্যাক করবে কে ভেবেছিল? কিন্তু কাতার বিশ্বকাপ যেন চমকের ডালি নিয়ে হাজির হয়েছে। আট মিনিটের ব্যবধানে দুটি গোল আদায় করে নিলো জাপান। দুটি গোলই করেছেন বদলি হিসেবে নামা দুই খেলোয়াড়। তাতেই ইতিহাস। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে মাঠ ছাড়লো জাপান। গোল করে জয়ের নায়ক রিতসু দুয়ানে, তাকুমা আসানো। তবে জাপানের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গোলরক্ষক শুইচি গোন্ডাও। ম্যাচে মোট ৮টি সেভ করেছেন তিনি। বিশ্বকাপে জাপানিজ কোনো গোলরক্ষকের পক্ষে যা দ্বিতীয় সর্বোচ্চ সেভ।

গতকাল আর্জেন্টিনার বিপক্ষে ঠিক একইভাবে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছিল সৌদি আরব। এশিয়ান দলের বিপক্ষে দুই দিনে দুই পরাশক্তির হার। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা।
ইলকাই গন্ডোয়ানের গোলে প্রথমার্ধে জাপানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিল জার্মানি। তবে বদলি নামা খেলোয়াড় রিতসু দুয়ানের গোলে ৭৫তম মিনিটে সমতায় ফেরে এশিয়ান জায়ান্টরা। আর ৮৩তম মিনিটে জাপানকে এগিয়ে দেন আরেক বদলি খেলোয়াড় তাকুমা আসানো।

৩৩ তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার সিটি তারকা গন্ডোয়ান। যোগ করা সময়ে (৪০+৫ মিনিট) অফসাইডের কারণে বাতিল হয়ে যায় কাই হাভার্টজের গোল। প্রথমার্ধে মোট ১৪টি শট নিয়েছে জার্মানি। চারটিই ঠেকিয়ে দিয়েছেন জাপান গোলরক্ষক শুইচি গোন্ডা। জাপান শট নিতে পারেনি একটিও। তবে শুরুতে সবচেয়ে ভালো সুযোগটা কিন্তু তারাই পেয়েছিল।
পঞ্চম মিনিটে ডিবক্স থেকে জার্মানির জালে বল পাঠান জাপানের দাইজেন মায়েদা। কিন্তু শট নেওয়ার সময় অফসাইড পজিশনে থাকায় তার গোলটি বাতিল হয়ে যায়। যে পজিশনে ছিলেন মায়েদা, তাতে ডিবক্সে একটু পরে ঢুকলেও সতীর্থের পাসটা পেতেন তিনি।

তাতে কী, পরে রিতসু দুয়ানে-তাকুমা আসানোরা যা করলেন, জাপানের ফুটবল ইতিহাসেরই সেরা জয়টা উপহার দিলেন তারা। বিশ্বকাপে শিরোপা জয়ী কোনো দলের বিপক্ষে এটি জাপানের প্রথম জয়। এর আগে ২০০২ সালে রাশিয়া ও তিউনিশিয়া, ২০১০ সালে ক্যামেরুন ও ডেনমার্ক এবং গত আসরে কলম্বিয়ার বিপক্ষে জিতেছিল দলটি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পারুলিয়ায় লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে মাহমুদপুর জয়ী
পরবর্তী পোস্ট
ভাঙনের সাড়ে ৩ মাস পেরিয়ে গেলেও এখনও সংস্কার হয়নি বুড়িগোয়ালিনীর ভেঙে যাওয়া রাস্তা

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting