অসাংবিধানিকভাবে জেলা কৃষকলীগের কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক: অসাংবিধানিক ও অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সাতক্ষীরা জেলা কৃষকলীগের কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকালে তালা উপজেলার পাটকেলঘাটার পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। তালা উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষক লীগের সাবেক সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ সাধু, খলিশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম, কুমিরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শংকর কুমার দে, কৃষক লীগ নেতা কার্তিক চন্দ্র সরকার , মাগুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেবব্রত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ৫ নভেম্বর, সাতক্ষীরা জেলা কৃষক লীগের সম্মেলনে তৃণমূল কাউন্সিলরদের মতামত কে উপেক্ষা করে কেন্দ্র থেকে অসংগঠনিক ও অসংবিধানিক ভাবে জেলা কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে । কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী নেতা বিশ্বজিৎ সাধু ও মনজুর হোসেনকে বাদ দিয়ে কেন্দ্র থেকে একটি পকেট কমিটি করা হয়। দলের তৃণমূল নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা।একই সাথে নবগঠিত জেলা কমিটিকে অবৈধ বলে দাবী করেন। এছাড়া জেলা কমিটি পুনরায় গঠন না করা হলে গনহারে পদত্যাগ সহ কঠোর কর্মসুচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে বাজারে গিয়ে থামে ।

spot_img

More from this stream

Recomended