দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:১০
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে মৌলভী আব্দুল লতিফ কলেজ নিভৃতে শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছে

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৩, ২০১৯
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ০ কমেন্ট 449 ভিউস

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি: আশাশুনি উপজেলায় নব প্রতিষ্ঠিত মৌলভী আব্দুল লতিফ কলেজ প্রতিষ্ঠার পর থেকে স্বল্প সময়ের অগ্রযাত্রা প্রশংসিত হচ্ছে। অগ্রযাত্রা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে কলেজটি প্রত্যান্ত এলাকার মানুষের কল্যাণে নিবেদিত হয়ে উঠতে সক্ষম হবে।
খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে ২০১৭ সালে কলেজটি স্থাপিত হয়। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের পিতা মরহুম মৌলভীআব্দুল লতিফ সাহেবের নামানুসারে কলেজের নামকরণ করা হয়েছে মৌলভী আব্দুল লতিফ কলেজ। শুরুতে কলেজের নামে ১০০ শতক জমি রেজিষ্ট্রেশন করা হয়। পরবর্তীতে আরও সাড়ে ৩ বিঘা জমি দেওয়া হয়েছে। জমির উপর অফিস কক্ষসহ ৭টি ক্লাস রুম বিশিষ্ট সিমেন্টসিড বিশিষ্ট কলেজ ঘর নির্মান করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে কলেজকে দ্রুত বাস্তাবায়নের জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়। এরই ফলশ্রুতিতে ২৫/০৯/২০১৮ তাং কলেজ স্থাপনের অনুমতি প্রদান করা হয়। পাঠদানের অনুমতি মেলে ২৫/০৪/১৯ তাং। ক্লাশ শুরু করা হয় ০১/০৭/১৯ তাং। ছাত্রছাত্রী ভর্তি করা হয় ১৬৮ জন। যা ইটিসি পেয়ে ২০০ জন হতে পারে। বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইইডি সাতক্ষীরা কলেজ ক্যাম্পাসে ৪ তলা বিশিষ্ট ভবনের ১ম তলার একাডেমীক ভবন নির্মান কাজ শুরু করেছেন। রাজস্ব বাজেটের আ্ওতায় প্রকল্প ব্যয় বরাদ্দ হয়েছে ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা। পরবর্তীতে ভবনের উপরে উর্ধমুখী সম্প্রসারণ কাজ করা হবে। কলেজে যাতয়াতের সংযোগ সড়ক হিসাবে বিবেচিত গদাইপুর মেইন সড়ক হতে ঘুঘুমারী স্কুল পর্যন্ত সড়ক পাকাকরণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কলেজ থেকে পাশ^বর্তী ৩টি কলেজের দূরত্ব ১২ থেকে ১৪ কিঃমিঃ। কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীরা গদাইপুর, তুয়ারডাঙ্গা, বামনডাঙ্গা, ডুমুরপোতা, নড়েরাবাদ, মুরারীকাটি, বাইনতলা, মাদিয়া, হেতাইলবুনিয়া, হেতাইলখালী, গাতিরমহল, ঘুঘুমারি, নয়াবাদ, ফটিকখালী, শুরেরাবাদ, খালিয়া, পারিশামারী, দেয়াবর্ষিয়া, পিরোজপুর, গোয়ালডাঙ্গা, ঘাষটিয়া, জেলেখালী, কাকবাসিয়া, কাপসন্ডা, চেউটিয়া, আনিয়া, চেচুয়া, কোলা, বলাবাড়িয়া, একসরা, বল্লভপুর, গাইয়াখালী প্রভৃতি গ্রাম থেকে ভর্তি হয়েছে। কলেজের নিকবর্তী হাই স্কুল ও মাদরাসাগুলোর মধ্যে পারিশামারী, বাইনতলা, ত্রয়োদশ পল্লী, ইউনাইটেড খাজরা, গদাইপুর, বিছট, তুয়ারডাঙ্গা, বলাবাড়িয়া, পুইজালা, গোয়ালডাঙ্গা, বড়দল বালিকা, কাকবাসিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং চেউটিয়া, মদিনাতুল উলুম মাদারাসা রয়েছে। কলেজ পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দায়িত্বে আছেন, শাহানারা বেগম। পাঠদানের অনুমতির ৫ মাসের মধ্যে এবং ক্লাস পরিচালনার ৩ মাসের মধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে প্রাপ্য সংখ্যক শিক্ষক-কর্মচারী কঠোর ও সুষ্ঠু পাঠদানের মাধ্যমে কলেজকে সুন্দর পরিবেশের মধ্যে সংগঠিত করতে সক্ষম হয়েছেন। কলেজের জমি বৃদ্ধি করা, ক্লাস রুমকে স্বল্প পরিসরে হলেও সুসজ্জিত করা, নিয়মিত পাঠ দান, সুশৃংখল পরিবেশ বজায় রাখা, শিক্ষ মন্ত্রণালয় তথা সরকারের সময়ে সময়ে নির্দেশনা বাস্তবায়নে সফলতা আনায়ন করা হয়েছে। নতুন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এতদ্রুত এভাবে সফলতার দিকে এগিয়ে নেওয়া সত্যি প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে। কলেজের নাম যার নামে নিবন্ধিত হয়েেেছ, সেই সুন্দর চরিত্রের, দুর্নীতিমুক্ত মহৎ ব্যক্তিটির সুনাম যেন অব্যাহত রাখা যায় সেদিকে সতর্ক দৃষ্টি রেখে প্রতিষ্ঠানটি পরিচালনায় চেষ্টা করা হচ্ছে। এজন্য কলেজের অগ্রগতি ও সুখ্যাতি এলাকার মানুষকে আশান্বিত করে তুলেছে। তারা কলেজের সনসন অগ্রগতি অব্যাহত রাখতে উর্দ্ধতন কর্তৃপক্ষসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দুই দিনের কর্মশালা সমাপ্ত
পরবর্তী পোস্ট
বুধহাটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দেয়াল পত্রিকা প্রকাশ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

এপ্রিল ৩০, ২০২৬

আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...

এপ্রিল ৩০, ২০২৬

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৯, ২০২৬

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল

এপ্রিল ২৭, ২০২৬

গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...

এপ্রিল ২৭, ২০২৬

প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...

এপ্রিল ২৭, ২০২৬

আশাশুনিতে রাতের আঁধারে ধানের জমিতে লোনাপানি তোলার অভিযোগ 

এপ্রিল ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting