দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় বেপরোয়া ছাত্রলীগ নেতা জারিফুল: থানায় অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২২, ২০১৯
সেপ্টেম্বর ২২, ২০১৯ ০ কমেন্ট 380 ভিউস

দেবহাটা ব্যুরো : দেবহাটায় সদ্য অনুমোদিত ইউনিয়ন কমিটিতে সভাপতির পদ পেয়েই বেপরোয়া থেকে আরো বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ নেতা জারিফুল ইসলাম। সে উপজেলার নাংলা গ্রামের এবাদুল গাজীর ছেলে এবং নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সদ্য অনুমোদিত কমিটির সভাপতি। আগে থেকে জারিফুলের বিরুদ্ধে রয়েছে মাদকদ্রব্য সেবন ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগ। তাছাড়া জারিফুলের বাবা এবাদুল ইসলাম নাংলার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবেই এলাকাবাসী ও পুলিশ প্রশাসানের কাছে সুপরিচিত। এসব ঘটনায় শুরু থেকেই বিতর্কিত ছিলো জারিফুল। গত বৃহষ্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিতর্কিত থাকা স্বত্তেও জারিফুলকে সভাপতি করে যৌথ স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি অনুমাদন দেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন ও সাধারন সম্পাদক এ এইচ সোহাগ হোসেন। মাদক ব্যবসায় সংশ্লিষ্ঠতার কারনে জারিফুল ইতোপুর্বে বেপরোয়া থাকলেও, সম্প্রতি ইউনিয়ন ছাত্রলীগের পদ পেয়ে আরো বেপরোয়া হয়ে উঠে সে। সম্প্রতি নাংলা বাজারের ব্যবসায়ী কওছার আলী মোড়লের ব্যবসা প্রতিষ্টানে ঢুকে জারিফুল ও তার দলবল প্রতিনিয়ত বিশৃঙ্খলা সৃষ্টি, অকথ্য ভাষায় গালি গালাজ, বাকি না দিলে মারপিট ও ফেন্সিডিল দিয়ে মিথ্যা মামলায় ফাসানোর হুমকি দিয়ে আসছিলো। এ ঘটনায় জারিফুল ইসলাম সহ অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে রবিবার দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ব্যবসায়ী কওছার আলী। দায়েরকৃত অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নাংলা বাজারের কওছার আলীর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি, অকথ্য ভাষায় গালি গালাজ ও বাকি চাইতো জারিফুল সহ তার সাঙ্গপাঙ্গরা। তাদের দাবী মতো বাকি দিতে না চাইলে ব্যবসায়ী কওছার ও তার ভাই মনিরুলকে মারতে উদ্যত হতো তারা। নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদনের পরদিন শুক্রবার সকালে জারিফুল সহ অজ্ঞাত আরো ২/৩ জন কওছারের দোকানে ঢুকে নিজেকে ছাত্রলীগ সভাপতি হিসেবে জাহির করে বিশৃঙ্খলা সৃষ্ঠি করে। এসময় বাঁধা দিতে গেলে দোকানের মালামাল লাথি মেরে ফেলে দেয় জারিফুল। পাশাপাশি ব্যবসায়ী কওছার ও তার ভাই মনিরুলকে মারপিট করতেও উদ্যত হয় তারা। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌছালে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ফেন্সিডিল ঢুকিয়ে দিয়ে কওছার ও তার ভাই মনিরুলকে মিথ্যা মামলায় জড়িনোর প্রকাশ্য হুমকি দেয় জারিফুল ও তার সাঙ্গপাঙ্গরা। এঘটনার সুষ্ঠ তদন্ত সহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে রবিবার ব্যবসায়ী কওছার আলী বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। পাশাপাশি বিতর্কিত ও মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগ থাকা স্বত্তেও কিভাবে এসকল ব্যক্তিরা ছাত্রলীগের গুরুত্বপুর্ন পদে অধিষ্ঠিত হচ্ছে সে বিষয়েও আলোচনা সমালোচনা চলছে সকল শ্রেনী পেশার মানুষের মাঝে। এব্যাপারে দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন বলেন, ছাত্রলীগের সাইনবোর্ড ব্যবহার করে কেউ দলের ভাবমুর্তি ক্ষুন্ন করলে তা বরদাশত করা হবেনা। নওয়াপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি জারিফুলের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, অভিযোগটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে বজ্রপাতে ছাত্রের মৃত্যু
পরবর্তী পোস্ট
আশাশুনির বলাবাড়ীয়া ভাঙ্গা বিলের জমি হারীর টাকা বিরোধ নিষ্পত্তি জন্য গন শুনানী অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting