দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৫৫
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে ভিজিডি কার্ডের চাল ১৪ মাস ধরে আত্মসাৎ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২, ২০২২
এপ্রিল ২, ২০২২ ০ কমেন্ট 390 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার অসহায় গরীব মহিলা নিলিমা মন্ডলের ভিজিডি কার্ডের চাউল তার অজ্ঞাতে দীর্ঘ ১৪ মাস গোপনে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে জেলা প্রশাসক, ইউএনও ও ওসি আশাশুনি বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

আশাশুনি উপজেলার আনুলিয়া গ্রামের কিশোরী মন্ডলের স্ত্রী নিলিমা মন্ডল একজন অসহায় গরীব পরিবারের স্ত্রী। সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের দায়িত্বকালীন সময়ে তার নামে ভিজিডির কার্ড করা হয়। তার নামে যথারীতি চাউল আসে। কিন্তু চেয়ারম্যানের সাথে সুসম্পর্ক থাকার সুযোগ কাজে লাগিয়ে একই গ্রামের নিতাই দেবনাথের ছেলে সুজন দেবনাথ কার্ডধারীর অজ্ঞাতে প্রতারনা করে তার প্রতিমাসের চাউল উঠিয়ে নিয়ে আত্মসাৎ করতে থাকে। এভাবে ১৪ মাস তার চাউল উঠিয়ে নেয়া হয়। এসময় নির্বাচনে নতুন চেয়ারম্যান হিসাবে রুহুল কুদ্দুছ নির্বাচিত হওয়ার পর নতুন মেম্বার মোক্তার আলী সহযোগিতায় নিলিমা বিষয়টি জানতে পেরে চেয়ারম্যানের কাছে চাউল আত্মসাতের বিষয়টি উত্থাপন করেন। কিন্তু পূর্বের ন্যায় যথারীতি সুজন দেবনাথ গত ২৯ মার্চ বেলা ১২ টার সময় ইউনিয়ন পরিষদে কার্ডের চাউল উঠাতে গেলে মেম্বার মোক্তার আলী সানা চাউল বন্দ করে দেন এবং কার্ড নিয়ে নেন। ধুরন্ধর সুজন তখন মেম্বারকে গালিগালাজ ও হুমকী প্রদান করে চলে যায়। চাউল বর্তমানে ইউনিয়ন পরিষদে জমা রয়েছে।

অসহায় নিলিমা মন্ডলের অশ্রæঝরা আকুতি দীর্ঘ ১৪ মাসে তার সরকার  প্রদত্ত¡ সহায়তা আত্মসাৎকারী হাতিয়ে নিয়ে অসহায় পরিবারটিকে সরকারের আনুকুল্য হতে বঞ্চিত করেছে। তাদেরকে দারিদ্রতার করাল যাতনায় নিষ্পেষিত করেছে। তাদের প্রাপ্য দীর্ঘ ১৪ মাসের সমুদয় চাউল উদ্ধার পূর্বক তাকে ফেরৎ দেওয়ার ব্যবস্থা করা এবং অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহরে জন্য তিনি কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

অপরদিকে বিষয়টি জানতে শুক্রবার (১ এপ্রিল) এলাকায় গমন করলে, বেরিয়ে আসে সুজনের আরো বহু কেলেঙ্কারীর তথ্য। এলাকার অসংখ্য মানুষ জানান, সুজন নিজেকে অনেক শক্তিশালী হিসাবে এলাকার জাহির করে এসেছে। সে সাবেক চেয়ারম্যানকে পুজি করে দাপটের সাথে চলে এসেছে। এমনকি সর্বজন শ্রদ্ধেয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র নাম ভাঙ্গিয়ে মানুষকে কতকিছু পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায় করে ধোকা দিয়ে এসেছে। তার কর্মকান্ডে বাধার সৃষ্টি করায় নবনির্বাচিত ইউপি সদস্য মোক্তার আলীর বিরুদ্ধে টিসিবি’র কার্ড দেওয়ার কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খাড়ার চেষ্টা করা হয়েছে বলে এলাকার অসংখ্য মানুষ এবং টিসিবি’র সহায়তা প্রাপ্ত উকারভোগিরা অভিযোগ করেছেন। টিসিবির কার্ডধারী আনুলিয়া গ্রামের মৃত শামছুর রহমান ঢালীর কন্যা পাখি, আব্দুল্লাহ ঢালীর স্ত্রী আয়শা, মইরদ্দিন ঢালীর স্ত্রী শেফালী, মান্নান সানার স্ত্রী নারগিস, মৃত আঃ করিমের ছেলে ছোট্টু, আবুল কাশেম কারিকরের স্ত্রী হাসিনা, মৃত আমজেদ ঢালীর স্ত্রী হাসিনা, মৃত ইউনুছ কারিকরের ছেলে রফিকুল জানান, তাদের সহ এলাকার যত পরিবারের টিসিবির কার্ড হয়েছে তাদের কারো অতিরিক্ত একটি টাকাও লাগেনি। কারো কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এমন কথাও তারা শোনেনি বা জানেনা। এব্যাপারে তারা অভিযোগকারীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুরের সাগরে গানের ডালি নিয়ে ভেসে চলেছে আশাশুনির সুতপা 
পরবর্তী পোস্ট
মুক্তচিন্তার মঞ্চ সাতক্ষীরা’র উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...

এপ্রিল ১৮, ২০২৬

গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনির বাঁকড়া সাঁকো নদীতে ভেসে গেছে //এমপি রবিউল...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয়...

এপ্রিল ১৬, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে গভীর নলকূপ দেওয়ার নামে অর্থ আত্মসাতের...

এপ্রিল ১৬, ২০২৬

আশাশুনিতে কেন্দ্র সচিব ও  প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting