দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:২০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

উদ্ধারকৃত খাস সম্পত্তি ভ‚মিহীনদের মাঝে বন্টনের দাবিতে জেলা প্রশাসক স্মারক লিপি প্রদান

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৪, ২০২২
জানুয়ারি ৪, ২০২২ ০ কমেন্ট 378 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা শহরের রইচপুরে উদ্ধারকৃত ৫৮০ বিঘা খাস সম্পত্তি ভ‚মিহীনদের মাঝে বন্টরের দাবিতে স্মারক লিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা ভ‚মিহীন সমিতি। গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর এ স্মারক লিপি প্রদান করেন তারা।

স্মারক লিপিতে জেলা ভ‚মিহীন সমিতি বলেন, সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অন্যতম জেলা। এ জেলায় প্রায় ৭৯ হাজার একর খাস সম্পত্তি রয়েছে। যে গুলোর অধিকাংশই ভ‚মিদস্যুরা জোর পূর্বক দখল করে ভোগ দখল করে যাচ্ছেন। অন্যদিকে মাথা গোঁজার ঠাই না পেয়ে বিভিন্ন খালের পড়ে, রাস্তার ধারে টোং তৈরি করে মানবেতর জীবন-যাপন করে যাচ্ছেন ভ‚মিহীন হাজার হাজার পরিবার। বিগত ২০১৭ সালে তৎকালিন জেলা প্রশাসক একেএম মহিউদ্দীন মহোদয় মরহুম ভ‚মিদস্যু ইমাম আলীর দখলে থাকা শহরের পলাশপোল মৌজায় ১ নং খাস খতিয়ান ভুক্তভোগী ১২৮০, ৪২৩৮, ৮২৩১, সাবেক দাগ ১৪০০, রইচপুর এলাকার ৫৮০ বিঘা সম্পত্তি উদ্ধার করে। উদ্ধার পর জেলা শহরের বাহ বাহ কুড়ান তিনি। উক্ত সম্পত্তি ভুমিহীনদের মাঝে বন্টনের জন্য সে সময় সাতক্ষীরা জেলা ভ‚মিহীন সমিতির পক্ষ থেকে তৎকালিন জেলা প্রশাসক বরাবর আবেদন করলেও দু:খ জনক বিষয় হলো উদ্ধারের পর মৌখিকভাবে সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব প্রদান করেন কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু সহ কয়েকজনের উপর। সেই সুযোগ কাজে লাগিয়ে উক্ত সম্পত্তি নিজে ৯০ বিঘা দখলে রেখেছেন। কালুর সহযোগি রুহুল কুদ্দুস ৭৫ বিঘা সম্পত্তির ঘের করেন। বাকী ৪১৫বিঘা সম্পত্তি বিভিন্ন ব্যক্তিদের কাছে বাৎসরিক হারি হিসেবে প্রদান করে। হারির টাকা কাউন্সিলর কালু উত্তোলন পূর্বক নিজেই ভোগ দখল করে এবং নিজের দখলে থাকা সম্পত্তিতে মৎস্য চাষ করে লক্ষ লক্ষ টাকা আত্মসাথ করে যাচ্ছে। উক্ত সম্পত্তির দেখাশোনার দায়িত্ব নিয়ে অবৈধভাবে একাধিক ব্যক্তিদের কাছে খাস সম্পত্তি লীজ দেওয়ার নামে টাকা উত্তোলন করে যাচ্ছেন। সরকারি সম্পত্তি অবৈধ দখল করে এবং লীজ বানিজ্য করে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, রুহুল কুদ্দুস গং প্রতিবছর কোটি কোটি আত্মসাত করছে এবং সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছেন।

সম্প্রতি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সাতক্ষীরা জেলা প্রশাসনের নাম ব্যবহার করে স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু, রুহুল কুদ্দুস, জাহাঙ্গীর হোসেন ওরফে মিল জাহাঙ্গীর, মিজানুর রহমান ও ফজলু ঢালী বিঘা প্রতি ৪ হাজার টাকা উত্তোলন করছে। এই সিন্ডিকেটের সাথে কতিপয় সরকারি কর্মচারী জড়িত রয়েছে।

বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভ‚মিহীনদের জন্য মুজিববর্ষের গৃহ নির্মাণ করে দিচ্ছেন। ইতোমধ্যে সাতক্ষীরায়ও অনেক ভ‚মিহীন মুজিববর্ষের গৃহ পেয়েছেন। কিন্তু তারপরও হাজার হাজার ভ‚মিহীন রয়েছে। পক্ষান্তরে অনেক ভ‚মিহীনরা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এই প্রচন্ড শীতের মধ্যে কেউ কেউ ভেড়ী বাধের উপর পলেথিন টানিয়ে পরিবার নিয়ে অতিকষ্টে বসবাস করছে। উক্ত খাস জমি হতদরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি দেড় বিঘা খাস জমি বন্টন করা হলে সাতক্ষীরা জেলায় একটি পরিবারও ভ‚মিহীন থাকবেনা, থাকবেনা ভ‚মিহীন ভ‚মিদস্যুদের মধ্যে বিরোধ, সাতক্ষীরা হবে শান্তির জেলা, মডেল জেলা, এটি হবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভ‚মিহীনদের জন্য একটি অবিস্মরনীয় ঘটনা হয়ে থাকবে বলে মনে করেন তারা। এসময় সাতক্ষীরা জেলা ভ‚মিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারন সম্পাদক আব্দুস সামাদসহ জেলা ভ‚মিহীন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় ৪ আসামী আটক
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় কোভিড ১৯ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting