দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

দেয়ালে দেয়ালে পোস্টার, বাদ যায়নি স্কুলও, আশাশুনির প্রতিটি ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২২, ২০২১
ডিসেম্বর ২২, ২০২১ ০ কমেন্ট 403 ভিউস

শেখ বাদশা, আশাশুনি থেকে: আগামী ৫ জানুয়ারী-২০২২ পঞ্চম ধাপে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন যত নিকটে আসছে তত বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচনী এলাকাজুড়ে প্রার্থীদের পোস্টার-ব্যানার ছেয়ে গেছে। তবে এ ক্ষেত্রে মানা হচ্ছে না নির্বাচন কমিশনের দেওয়া আচরণ বিধিমালা। এমনকি বিধি নিষেধ প্রয়োগে নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের তৎপরতাও চোখে পড়েনি। আশাশুনি সদর, কুল্যা, বুধহাটা ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। নিয়মের তোয়াক্কা না করেই অনেক রাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচারণা।

নির্বাচন কমিশনের আইন রয়েছে প্রার্থীদের পোস্টার নির্বাচনী এলাকায় অবস্থিত দেয়ালে লাগানো যাবে না। কিন্তু সেটা কেউই মানছেন না। বিভিন্ন ঘরের দেয়াল, বিদ্যুতের খুঁটি, শৌচাগার, গাছে গাছে প্রার্থীদের পোস্টার লাগানো হয়েছে। এতে বাদ যায়নি স্কুলের দেয়ালও।

এসকল এলাকায় পোস্টার লাগানো কয়েক জনের কাছে জানতে চাইলে তারা বলেন, সব জায়গাতেই আমাদের পোস্টার লাগাতে বলা হয়েছে। এজন্য গাছে গাছে, দেয়ালে, চায়ের দোকানে পোস্টার লাগানো হচ্ছে। এ সকল প্রার্থীরা প্রতিদ্ব›দ্বীতার সাথে সাথে একজোট হয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনেরও প্রতিযোগিতায় নেমেছে।

এবিষয়ে একাধিক ইউপি সদস্য পদ প্রার্থী বলেন, আমরা তো ছোট আকারে নির্বাচন করছি। চেয়ারম্যান প্রার্থীদের দেখেই আমরা দেয়ালে পোস্টার লাগিয়েছি।

একই সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাধারণ ভোটাররা অভিযোগ করে বলেন, আমাদের বলা হচ্ছে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না। এবার ভোটের দিন মারামারি হতে পারে। তবে প্রশাসন কঠোর অবস্থানে থাকলে অবশ্যই কেন্দ্রে ভোট দিতে যাবেন বলে জানান সাধারণ ভোটাররা।

নির্বাচনী আইন শৃঙ্খলা বিষয়ে আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বাসীকে জানান, আশাশুনিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের জন্য বিশেষ ভাবে আহবান করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদার। তবে এখনও পর্যন্ত কোন প্রার্থী তার প্রতিদ্ব›দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেননি বলে জানান তিনি।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন খান বলেন, প্রার্থীরা যাতে আচরণ বিধি লঙ্ঘন করতে না পারে, সে ব্যাপারে মোবাইল কোর্ট প্রস্তুত রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা পরিবার পরিকল্পনায় নিয়োগ পরীক্ষা স্থগিত
পরবর্তী পোস্ট
আলিপুরে গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting