দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৪:২৯
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে অপহৃত দশম শ্রেণীর স্কুল ছাত্রী মেয়েকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৬, ২০২১
অক্টোবর ১৬, ২০২১ ০ কমেন্ট 277 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় দশম শ্রেণীর স্কুল ছাত্রী অপহৃত মেয়েকে উদ্ধারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এক অসহায় বৃদ্ধা। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার দক্ষিন একসরা গ্রামের আবদুল হাকিম মোল্যার স্ত্রী বৃদ্ধা মোছাঃ ফিরোজা খাতুন এই দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মেয়ে মোছাঃ জাকিয়া খাতুন (১৫) বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ালেখা করে। স্কুলে যাতায়াতের পথে মধ্যম একসরা গ্রামের মোশারফ ঢালীর ছেলে মোঃ আলমগীর ঢালী তার সহযোগি একই গ্রামের মোজাম ঢালীর ছেলে মোঃ শহিদুল ঢালী ও কাকবসিয়া গ্রামের আইয়ুব গাজীর ছেলে মোঃ নাজমুলের সহায়তায় আমার মেয়েকে বিভিন্ন ভাবে উত্যাক্ত করতো। একপর্যায় পরনারী লোভী ও লম্পট আলমগীর ঢালী আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দিলে জাকিয়া খাতুন তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় মেয়ে বাড়িতে থেকে লেখাপড়া করে। কিন্তু লম্পট আলমগীর মেয়েকে রাস্তাঘাটে একা পেলে বিভিন্ন ভাবে উত্যাক্ত করতে থাকে। বিষয়টি আলমগীরের অভিভাবকদেরকে অবহিত করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার সহযোগিদের সহায়তায় আমার মেয়েকে অপহরণের ষড়যন্ত্র করতে থাকে।

ফিরোজা খাতুন আরো বলেন, গত ২৪ জুলাই বিকালে মেয়ে জাকিয়া খাতুন আনুলিয়ার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৬ টার দিকে মধ্যম একসরা গ্রামের তিনরাস্তার মোড়ে পৌছালে আলমগীর, শহিদুল ও নাজমুল আমার মেয়েকে জোরপূর্বক মটর সাইকেলে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে মেয়েকে একসরা গ্রামের নিকাহ রেজিস্ট্রার আনারুলের বাড়িতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিয়ের প্রস্তুতি নেয়। বিষয়টি জানতে পেরে ২৯ জুলাই ভোর রাত ২টার দিকে আমরা সেখান থেকে মেয়েকে উদ্ধার করি। এঘটনায় আমি নিজে বাদি হয়ে ৩ আগষ্ট আলমগীর ঢালী, শহিদুল ও নাজমুলের বিরুদ্ধে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করি। এতে আলমগীর গংরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং মামলা তুলে না নিলে আমার মেয়েকে ফের অপহরণ করবে বলে হুমকি দিতে থাকে। এঘটনায় আমার ছেলে নুরুজ্জামান আসামীদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করে।

ফিরোজা খাতুন অভিযোগ করে বলেন গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে  আমার মেয়ে জাকিয়া খাতুন বাড়ির পিছনে পুকুরে হাম মুখ ধুইতে গেলে আলমগীর, শহিদুল, নাজমুল ও মধ্যম একসরা গ্রামের মৃত তকিম ঢালীর ছেলে জহুরুল ঢালী, মোশরাফ ঢালী এবং মোজাম ঢালীসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন জোরপূর্বক  মটরসাইকলে উঠিয়ে আমার মেয়েকে ফের অপহরণ করে নিয়ে যায়। এখনো পর্যন্ত আমার মেয়েকে উদ্ধার করতে পারিনি। অপহরণকারিরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে মামলা তুলে নিতে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমার ধারণা আসামীরা আমার মেয়েকে হত্যা করে লাশ গুম করে ফেলতে পারে। তিনি অপহৃত মেয়েকে উদ্ধার পূর্বক অপহরণকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধুলিহর ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান ফিরোজ
পরবর্তী পোস্ট
শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...

মে ১২, ২০২৬

বুধহাটায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

মে ১১, ২০২৬

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রবিউল বাশার

মে ১১, ২০২৬

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরামের...

মে ১১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা প্রদান

মে ১১, ২০২৬

বাঁশের সাঁকো পেরিয়ে জীবনযুদ্ধ-৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে...

মে ১০, ২০২৬

আশাশুনির খরিয়াটিতে অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে পর পুরুষের...

মে ১০, ২০২৬

আশাশুনিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও...

মে ১০, ২০২৬

দরগাহপুর পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীর কমার্সের প্রশ্নে পরীক্ষা...

মে ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting