তালায় ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরার তালায় ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মুমূর্ষ রোগীর রক্ত দানের জন্য সকলকে এগিয়ে আসার ¯েøাগানে সংগঠনের পক্ষ থেকে র‌্যালী, আলোচনা সভা ও কেক কেটে ৩য় বর্ষপূর্তী উদযাপন করা হয়।

রবিবার সকালে এই উপলক্ষ্যে তালা উপ-শহরে র‌্যালি শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউপি চেয়ারম্যান সাংবাদিক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে তালা ব্লাড ব্যাংকের এডমিন প্যানেল সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

spot_img

More from this stream

Recomended