দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৬
ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...
দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...
কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...
তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুর রহমান হাবিবের পূজামণ্ডপ...
তালা সদরের ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংবাদিক নজরুল...
আলিপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র উদ্বোধন
নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় সরকারী রাস্তা দখলকারী ভুমিদস্যু রেজাউলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১১, ২০১৯
সেপ্টেম্বর ১১, ২০১৯ ০ কমেন্ট 311 ভিউস

দেবহাটা ব্যুরো: দেবহাটার পারুলিয়াতে জনসাধারনের দীর্ঘদিনের চলাচলে সরকারী রাস্তার দুই তৃতীয়াংশ দখল করে প্রাচীর নির্মান সহ এলাকায় বসবাসরত অসহায় সাধারন মানুষদের হয়রানীর অভিযোগ উঠেছে শেখ রেজাউল ইসলাম (৫০) নামের এক ভুমিদস্যুর বিরুদ্ধে। অভিযুক্ত রেজাউল ইসলাম মাঝ পারুলিয়া গ্রামের মৃত শেখ সোবহানের ছেলে। দীর্ঘদিন ধরে জনসাধারনের চলাচলে সরকারী ১২ ফুট প্রস্থের রাস্তাটির ৮ ফুটই দখল করে নিয়েছে ভুমিদস্যু রেজাউল। আর বাকী ৪ ফুট রাস্তায় বর্তমানে একটু বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পড়ায় এলাকার সাধারন মানুষ ওই রাস্তায় চলাচলে চরম দুর্ভোগে পড়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দিচ্ছে ভুমিদস্যু রেজাউলের ছেলে জেল পুলিশের কনষ্টেবল আব্দুল কাদের এবং জামাতা সখিপুরের লিটন। এ ঘটনায় বুধবার দেবহাটা উপজেলার সেকাই মোড় সংলঘœ মাঝ পারুলিয়া গ্রামের জনসাধারনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে স্থানীয় বাসিন্দা শেখ মিজানুর রহমান, শরিফুল ইসলাম, রজব আলী, আব্দুল হক, শেখ বাবু, নুর ইসলাম, আশরাফ আলী, রমজান আলী সহ একাধিক ব্যাক্তি তাদের অভিযোগে জানান, ব্রিটিশ শাসনামল থেকে তাদের পুর্ব পুরুষ এবং পর্যায়ক্রমে তারাও সরকারী ওই রাস্তাটিতে চলাচল করে আসছিলেন। সরকারী তথ্য মতে ওই রাস্তাটির গড় প্রস্থ ১২ ফুট বলেই জেনে এসেছেন তারা। বেশ কয়েক বছর আগে স্থানীয় ভুমিদস্যু রেজাউল ইসলাম সরকারী ১২ প্রস্থের রাস্তাটির ৮ ফুট জায়গা দখল করে পাঁকা প্রাচীর ও গোয়ালঘর নির্মান করেন। ফলে জনসাধারনের চলাচলের রাস্তাটি মাত্র ৪ফুট প্রস্থ হয়ে সরু গলিতে পরিনত হয়েছে। ফলে কেবলমাত্র বাই সাইকেল ছাড়া অন্য কোন যানবহন বা প্রয়োজনীয় মালামাল ওই রাস্তা দিয়ে বর্তমানে আনা নেওয়া করতে পারেননা স্থানীয়রা। পাশাপাশি সামান্য বৃষ্টিতেই মাত্র ৪ফুট প্রস্থের রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ায় সাধারন মানুষ চলাচলে অনেকটাই বিড়ম্বনা ও ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে রাস্তার অপর পাশের বাসিন্দা শেখ মিজানুর রহমান সহ অন্যান্যরা তাদের রেকর্ডীয় সম্পত্তিতে প্রাচীর নির্মান করতে গেলে বাঁধাসৃষ্টি সহ তাদেরকেও বিভিন্নভাবে হয়রানী করছে ভুমিদস্যু রেজাউল ইসলাম। বিষয়টি নিয়ে বুধবার এলাকাবাসী ইউএনও সাজিয়া আফরীনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে বৃহষ্পতিবার ইউএনও’র নির্দেশে সরকারী সার্ভেয়ার ও পারুলিয়া ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে রাস্তার জমি পরিমাপ শেষে ১২ ফুট প্রস্থের রাস্তার ৮ ফুট ভুমিদস্যু রেজাউলের জবরদখলে রাখার বিষয়টি নিশ্চিত করে লাল ফ্লাগ ঝুলিয়ে দেন। এঘটনার পর থেকে অবৈধভাবে দখলকৃত সরকারী রাস্তার জমি নিজের দখলে রাখতে বিভিন্ন মহলে দৌড়ঝাপ সহ এলাকার অসহায় সাধারন মানুষদের ভয়ভীতি দেখিয়ে আসছে ভুমিদস্যু রেজাউল। তাই অবিলম্বে ভুমিদস্যু রেজাউলের নির্মানকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সরকারী রাস্তা পুনরুদ্ধার সহ সকলের চলাচলের জন্য উন্মুক্ত করে জনদুর্ভোগ লাঘবের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবী জানিয়েছেন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালি
পরবর্তী পোস্ট
জাতীয় হিন্দু মহাজোট আশাশুনি উপজেলার কমিটি গঠন

রিলেটেড পোস্ট

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক...

অক্টোবর ২০, ২০২৬

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব হলেন দেবহাটার সন্তান...

অক্টোবর ১৯, ২০২৬

দেবহাটার পারুলিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন

অক্টোবর ১৯, ২০২৬

দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ...

অক্টোবর ১৯, ২০২৬

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...

অক্টোবর ১৮, ২০২৬

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...

অক্টোবর ১৬, ২০২৬

দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: গণপিটুনি দিয়ে...

অক্টোবর ১৪, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

অক্টোবর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting