দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১১:১০
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

অতিবৃষ্টিতে দেবহাটার নাজিরেরঘেরের বাসিন্দাদের দূর্ভোগ চরমে, সহায়তা কামনা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৩, ২০২১
অক্টোবর ৩, ২০২১ ০ কমেন্ট 289 ভিউস

লিটন ঘোষ বাপি: অতিবৃষ্টির কারণে পানিবন্দি হয়ে পড়েছে দেবহাটা উপজেলার দক্ষিণ নাজিরেরঘের এলাকার মানুষ। ক্রমশয় বেড়ে চলেছে মানুষের দুর্ভোগ। কোথাও হাটু পানি আবার কোথাও বুক পানিতে ডুবে আছে। এতে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। নেই কোন শুকনো জায়গা। ভেঙ্গে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বেড়েছে সাপের উপদ্রব। অপসারণ হয়নি খালের নেটপাটা। অপরিকল্পিত মাছের ঘেরের কারণে পানি নিস্কাশন বন্ধ হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে পারুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ নাজিরেরঘের এলাকায় অপরিকল্পিত মৎস্যঘের হওয়ায় টানা বৃষ্টিতে গোটা এলাকা নিমজ্জিত হয়ে পড়েছে। পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় হাজার হাজার বিঘা মৎস্যঘের ভেসে গেছে। বাড়তি পানির চাপে প্লাবিত হয়েছে পুরো এলাকা। পানিতে ভাসছে পুরো গ্রাম। নেই শুকনো মাটি। সর্বত্র পানি আর পানি। বাড়ির আঙ্গিনা সহ ঘরের মধ্যে হাটু পানি। বিষাক্ত পোকামাকড় ঘরে ঢুকে যাচ্ছে। টানা ৩ মাসের বেশি সময় পানি বন্দি থাকায় অনেকে আক্রান্ত হচ্ছে পানিবাহিত রোগে। স্থানীয় খালে নেটপাটা দেওয়ার কারণে পানি সরতে পারে না। যার ফলে অতিবৃষ্টিতে তাদের বাড়িঘরে পানি ঢুকেছে। চুলায় রান্না করতে পারছেন না। বর্তমানে যে অবস্থা, তাতে কেউ মারা গেলে লাশ মাটি দেওয়ার জায়গা নেই। তাছাড়া জরুরী প্রয়োজন বা বাজারে যেতে হলে কয়েক কিলোমিটার পথ নৌকায় করে পাড়ি দিতে হচ্ছে। এতে ভোগান্তির পরিমান বেড়ে চলেছে। চলাচলের রাস্তা ডুবে থাকায় নৌকা ছাড়া কোন উপায় থাকলে না এলাকাবাসীর। তবে নৌকায় পার হতে গেলেও থাকে প্রাণ ঝুঁকি। পানি বন্দি এলাকায় নারী ও শিশুরা সবচেয়ে ঝুঁকিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা ময়না বেগম (৬৫) জানান, লোনা পানি তার বাড়িতে ঢুকে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ঘরের ভিতর পানি উঠে যাওয়ায় থাকা খাওয়া খুবই কষ্ট হচ্ছে। পরিবারের সদস্যদের নিয়ে খুবই ভোগান্তিতে আছেন তারা। বর্তমানে তাদের খুবই অসহায় দিন কাটছে।

মোজাহিদ হোসেন (২৫) জানান, টানা ৩ মাসের বেশি সময় ধরে তারা গোটা এলাকা পানি বন্দি জীবন যাপন করছে। কোন পানি নিস্কাশনের ব্যবস্থা নেই। বাড়ির উঠান, রাস্তা, মৎস্যঘের সব একাকার। এলাকার মানুষের জীবন জীবিকা নির্বাহ হুমকি স্বরুপ হয়ে পড়েছে। পানি বন্দি হওয়ার ফলে রাস্তাঘাট ডুবে গেছে। কোথাও যাওয়ার দরকার হলে নৌকা ছাড়া উপায় নেই। তাও আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। রাতে আবার ঘেরের উপর দিয়ে নৌকা চলাচল করতে দেওয়া হয় না। এপর্যন্ত খুবই কষ্টের মধ্য দিয়ে দিন পর করলেও কোন সহায়তা পায়নি এলাকাবাসী।

স্থানীয় ঘের ব্যবসায়ী আলহাজ্ব মুনছুর আলী জানান, বৃষ্টি পানিতে সৃষ্ট বন্যায় পুরো এলাকা প্লাবিত। কোটি কোটি টাকার মৎস্য ঘের ভেসে গেছে। এমন কোন ভেড়ি নেই জেগে আছে। আমরা মৎস্যঘের মালিকরা এবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। জানিনা এ পরিস্থিতি করে কাটবে। মানুষ মসজিদেও আসতে পারছে না বন্যার কারনে। এখানের মানুষের দূর্ভোগ বলে শেষ করা যাবে না। আমরা চাই সরকারের কর্মকর্তারা যাতে আমাদের এই দূর্ভোগ লাঘবে উদ্যোগ নেন।

স্থানীয় ইউপি সদস্য ইয়ামিন মোড়ল জানান, বন্যার ফলে তার নিজ বাড়ির উঠান পানিতে ডুবে আছে। মাছেরঘের ডুবে শেষ। মানুষের জীবন যাপন হুমকিতে। বিষযটি নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। তিনি আরো বলেন, আমরা এই এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তাটি যাতে দ্রুত সম্পন্ন করা যায় সে বিষয়ে উদ্যোগ নিয়েছি। রাস্তাটি নির্মান হলে অন্তর্ত মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার জানান, বিষয়টি শুনেছি। উপজেলা নির্বাহী অফিসার ও জেলার উদ্ধর্তন কতৃর্পক্ষকে বিষয়টি জানানো হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবা-ফেনসিডিলসহ দুই যুবক আটক
পরবর্তী পোস্ট
বুধহাটায় মামলার বাদীর বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...

মে ১৯, ২০২৬

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...

মে ১৯, ২০২৬

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় পেট্রোল সংকটের সুযোগে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

মে ১০, ২০২৬

দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting