দেবহাটা থ্রি হুইলার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা বন্ধু কল্যান থ্রি হুইলার মালিক সমিতির সাধারন নির্বাচনে মনি সভাপতি ও আজহারুল সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আহম্মদ আলী। বন্ধু কল্যাণ থ্রি হুইলার মালিক সমিতির সাধারণ নির্বাচন কালিগঞ্জ সাতক্ষীরা রেজিঃ নাম্বার ২১৬১/১৫ এর সাধারন নির্বাচন বৃহষ্পতিবার সকালে নলতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে আসাদুজ্জামান খান, খাদেমুল ইসলাম, মাহমুদুল হাসান, বন্ধু কল্যাণ থ্রি হুইলার মালিক সমিতি সাতক্ষীরার সভাপতি আব্দুল গফফার ও সাধারন সম্পাদক শাহিনুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি সাইদুল ইসলাম। নির্বাচনে মনিরুল ইসলাম মনি ১৬৮ ভোট পেয়ে সভাপতি ও বিনা প্রতিদ্ব›দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে আহম্মদ আলী ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সকাল ৯ টা থেকে একটানা দুপুর ২ টা পর্যšন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৫৬ জন। তার মধ্যে ভোট প্রদান করেন  ২৫২ জন।

spot_img

More from this stream

Recomended