আশাশুনি উপজেলা ছাত্রলীগের ফ্রী মেডিকেল ক্যাম্প

আশাশুনি প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আশাশুনি উপজেলা ছাত্রলীগ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আশাশুনি সদরে রাশিদা ডায়াগনস্টিক সেন্টারে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

রাশিদা ডায়াগনষ্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা রাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসমাউল হুসাইন। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর ইসলাম, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, গাউসুল আজম, আশাশুনি সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তাজ ও সাধারণ সম্পাদক রাজ, ছাত্রনেতা তারিক, শাহারুল, মিজান, শান্ত প্রমুখ।

spot_img

More from this stream

Recomended