দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:১৭
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

নির্বাচনে বিশৃঙ্খলার সুযোগ থাকবে না- জেলা প্রশাসক

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৩, ২০২১
সেপ্টেম্বর ১৩, ২০২১ ০ কমেন্ট 314 ভিউস

কলারোয়া ব্যুরো: কলারোয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে ভোটকেন্দ্রে নিয়োজিত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খাঁন, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবীর।

অনুষ্ঠানো সভাপতিত্ব করেন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ, উপজেলা বিআরডিবির আরডি ও এ এস এম সোহেল হোসেন প্রমুখ।

কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের পৃথক ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কলারোয়া উপজেলায় একমাত্র ইভিএম এ ভোট গ্রহণ হবে হেলাতলা ইউনিয়নে। সেলক্ষ্যে ইভিএম ভোট কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছেন কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবীর, বক্তব্য রাখেন বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মো.ইউনুচ আলী, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ভ‚মিকা নিয়ে দিক নির্দেশনা দেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের উদ্দেশ্য বলেন- ‘আইন শৃঙ্খলা বাহিনী ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরী করবে। নির্বাচনে কোন প্রকারে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ থাকবে না। আপনারা সাহসী ভ‚মিকা নিয়ে ন্যায় নিষ্ঠার সাথে আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস। এর আগে কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড!
পরবর্তী পোস্ট
সাব হেড-  ৬৫ দিন বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ

সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার

সেপ্টেম্বর ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting