এনইউবিটি খুলনাতে গুচ্ছ পদ্ধতিতে মডেল টেস্ট অনুষ্ঠিত

 প্রেস বিজ্ঞপ্তি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনার অডিটোরিয়ামে খুলনা জেলার বিভিন্ন কলেজের সকল বিভাগের শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে সকাল ১০.০০ টায় মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মডেল টেস্ট পরীক্ষার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রসাশন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়োন্ত্রক এসএম মনিরুল ইসালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ড. আশিকউদ্দিন মোঃ মারুফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন, প্রফেসর ড. আনোয়ার এইচ জোয়ারদার, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে দেশের সেবায় তোমাদেরকে আতœনিয়োগ করতে হবে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ড. মোঃ শাহ আলম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক, তুসমিত মেহরুবা আঁকা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি পরিচালক মো: মাহমুদ হাসান, প্রিন্সিপাল অফিসার মো: রাশেদুল ইসলাম সবুজ, সিনিয়র আইটি অফিসার সাইফুল ইসলাম, এডমিন অফিসার ইমরান জাহিদ ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

spot_img

More from this stream

Recomended