দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৩৬
সাতক্ষীরার তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার 
নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে ফিরছেন হাজারো জেলে, জীবিকার আশায়...
শিবপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে সাকিব আটক, কঠোর...
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা নাগরিক অধিকার...
রাজনীতি ও অপপ্রচারের শিকার সমাজসেবক এবাদুল ইসলাম
শ্যামনগরে পাউবোর ৫২ হাজার জিও বস্তার কাজে নয়...
বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক...
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 
দেবহাটার রত্নেশ্বরপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন: মাথায়...
দেবহাটায় কবি নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শনে রুহুল হক এমপি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৯, ২০২১
সেপ্টেম্বর ৯, ২০২১ ০ কমেন্ট 324 ভিউস

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন, পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বহস্পতিবার  সকাল থেকে বিকাল পর্যন্ত একের পর প্রকল্প পরিদর্শন, উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০.৩০ টার দিকে এমপি রুহুল হক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে নব-নির্মীত শহীদ মিনারের উদ্বোধন করেন। এরপর মরিচ্চাপ নদীর উপর নতুন ব্রীজ নির্মাণের ফলে মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্ক দ্বিখন্ডিত না করে ব্রীজের সাথে আন্ডারপাস ব্যবস্থা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে স্থান পরিদর্শন করেন এবং সার্বিক অবস্থা সম্পর্কে খোজখবর নেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন উদ্বোধন, উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও উপজেলা মডেল মসজিদের কাজের মান ও কাজের অগ্রগতি পরিদর্শন, আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ উদ্বোধন এবং উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সার্জিক্যাল মাক্স ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ এবং অফিসার্স ক্লাব, গোডাউন ও নির্মাণাধীন অডিটোরিয়ামের কাজ পরিদর্শন করেন। আশাশুনি সদরের কার্যক্রম শেষে তিনি বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা মুক্তিযোদ্ধা অফিসে চক্কর দিয়ে ফকরাবাদ ৩৩/১১ কেভি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

বিকেলে বড়দল আফতাফ উদ্দীন কলেজিয়েট স্কুলে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় সভায় এবং বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ডাঃ মোখলেছুর রহমান, জেলা এলজিইডি অফিস, গণপূর্ত বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নীলকন্ঠ সম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ওয়াস সেবা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান
পরবর্তী পোস্ট
আশাশুনি প্রেসক্লাবে এমপি রুহুল হকের মতবিনিময়

রিলেটেড পোস্ট

ক্যান্সার আক্রান্ত আওয়ামীলীগ নেতা রাজ্যেশ্বর জামিনে মুক্তি চান

আগস্ট ২৬, ২০২৬

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting