দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:২৬
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

ডাক্তার সংকটে অচল তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা বঞ্চিত উপজেলার ৪ লাখ মানুষ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৯, ২০২১
আগস্ট ২৯, ২০২১ ০ কমেন্ট 316 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়েছে। গাইনি, নাক কান গলা, শিশু , প্যাথলজি, রেডিও লোজিষ্ট ও সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার নেই। বিশেষ করে চক্ষু ও এ্যানেসথেসিয়া ডাক্তার না থাকায় জটিল রোগ নিয়ে অপরেশন করতে আসা মুমুর্ষরোগীরা হাসপাতাল থেকে ফিরে যাচ্ছে। উপজেলার প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই তালা উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটি। এখানে প্রথম শ্রেণির ২৩টি পদের মধ্যে ১৩টি ডাক্তারের শুন্য পদ নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। ৫০ শয্যা বিশিষ্ট সরকারি এ হাসপাতালের কার্যক্রম চলছে ৩০ শয্যার লোকবল নিয়ে। এখানে মেডিকেল টেকনোলজিষ্ট রেডিওগ্রাফি এবং রেডিও টেকনোলজিস্ট ডেল্টাল না থাকায় বিপাকে পড়েছে ভূক্তভোগীরা। সিটিষ্কান ম্যাশিন নাই। ডাক্তার ও টেকনোলজিষ্ট না থাকায় প্রতিদিন দুর-দুরান্ত থেকে চিকিৎসা নিতে এসে ৩০ থেকে ৩৫ জন রোগী ফিরে যাচ্ছে বাড়ীতে। এমএলএস এর দু’টি পদ ও একটি স্টোর কিপারের পদও শুন্য পড়ে আছে। লোকবলের অভাবে অতিরিক্ত আউটসোসিং এর লোকবল দিয়ে কোন ভাবে চলছে কার্যক্রম। প্রতিদিন শত শত মানুষ করোনার উপসর্গ নিয়ে র‌্যাপিড এন্টিজেন্ট টেষ্ট পরিক্ষা করাতে হাসপাতালে এসে হিমশিম খাচ্ছেন। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করে তার পর নমুনা দিতে হচ্ছে তাদের।

এছাড়া জটিল রোগের বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা হয়রানির শিকার হচ্ছে পদে পদে। ফলে সরকারি এ হাসপাতালে কোন না কোন ভাবে দিনের পর দিন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার ৪ লাখ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখাগেছে ২টি এক্সে ম্যাশিনের একটি অচল। অন্যটি সচল থাকলেও চলছে খুড়িয়ে খুড়িয়ে। ৪টি প্যাথলজি পদের বিপরীতে লোক আছে মাত্র একজন। যার কারনে বাধ্য হয় রোগীরা বাইরের ক্লিনিক থেকে পরীক্ষা নীরিক্ষা করাতে তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। সার্জারী বিশেজ্ঞ বা এ্যানেসথেসিয়া ডাক্তার না থাকায় অপারেশন থিয়েটারটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। সিজারসহ কোনো সাধারণ আপারেশনও হয় না এখানে। পাঁচ জন পরিচ্ছন্নতাকর্মীর স্থানে রয়েছে মাত্র একজন। ফলে পরিস্কার-পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালটি নোংরা ও আবর্জনার স্তুপে পরিনত হয়েছে। এই হাসপাতালে নার্সের ও একটি পদ খালি আছে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা.আ.ফ.ম রুহুল হক হাসপাতালে একটি অত্যাধুনিক জেনারেটর মেশিন দিলেও তার কোনো কার্যকারিতা নেই। অথচ প্রতিমাসে এর পরিচালনা ব্যয় ও রক্ষণাবেক্ষণ ব্যায় সরকারী কোষাগারে দেখিয়ে বিল তোলা হয় বলে অভিযোগ রয়েছে।

পর্যাপ্ত ডাক্তার না থাকায় জরুরী বিভাগে অধিকাংশ সময় ডাক্তার পাওয়া দুঃস্কার হয়ে পড়ে। প্যারামেডিকেল ৫টি ডাক্তারের পদও শুন্য পড়ে আছে। একজন দন্ত চিকিৎসক থাকলেও চিকিৎসার পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় শুধু দাঁত উঠানো ছাড়া অন্য কোন দাঁতের চিকিৎসা করা হয় না। চিকিৎসাধী রোগীদের অভিযোগ হাসপাতাল থেকে তেমন কোনো ঔষধ দেয়া হয় না। বস কিছুই বাইরে থেকে কিনতে হয় তাদের। হাসপাতালের টয়লেটে ও ব্যাথরুম গুলো নোংড়া ও দূর্গন্ধ। অস্বাস্থ্যকর পরিবেশে বেড গুলো নোংড়া হয়ে আছে। হাসপাতালে যে খাদ্য খাবার সরবরাহ করা হয় তাও অত্যান্ত নিন্ম মানের হওয়ায় খাওয়া যায় না বলে অভিযোগ রোগীদের।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, পর্যাপ্ত ডাক্তার না থাকায় তিনি বিপাকে পড়েছেন। এই মূহুর্তে শুন্য পদে ডাক্তার ও পরিচ্ছন্নতা কর্মী প্রয়োজন। চিকিৎসক সংকট দূর হলে মানুষ কাক্ষিত সেবা পাবে। সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে অবিহিত করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ার কাজীরহাট গার্লস হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
এনইউবিটি খুলনাতে গুচ্ছ পদ্ধতিতে মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মে ৬, ২০২৬

তালায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

মে ৩, ২০২৬

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

মে ২, ২০২৬

তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

এপ্রিল ২৫, ২০২৬

শিকলের ভারে নত এক জীবন ১৫ বছর ধরে...

এপ্রিল ২২, ২০২৬

৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...

এপ্রিল ২১, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting