গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা

নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খলিষখালী গ্রামে শনিবার সকাল ১০ টার সময় এক গৃহবধুর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে।

গৃহবধূ রিপা রানী রাহা (২৩) পিতা- আনন্দ রাহা গ্রাম- উজিরপুর, উপজেলা -শালথা, জেলা ফরিদপুর এবং স্বামী দেব্রত আইচ, পিতা – অমারেশ আইচ, মাতা- বুলু রানি আইচ।

গৃহবধু রিপা রানীকে গায়ে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যারচেষ্টা করার অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে গৃহবধূর স্বামী, শ্বশুড়র ও শাশুড়ির বিরুদ্ধে।

স্বজনেরা ও রিপা রানী নিজে জানান, বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে টাকা ও বিভিন্ন জিনিস পত্র শশুর বাড়ি থেকে আনার জন্য চাপ সৃষ্টি ও শারীরিক নির্জাতন করে। কিন্তু বিয়ের সময় কিছু দেওয়া কথা না থাকা সত্ত্বেও রিপা রানীর বাবা যে টুকু পেরেছে দিয়েছে। রিপা রানীর বিয়ে হয়েছে প্রায় তিন বছর তার একটি দশ মাস বয়সের মেয়ে আছে।

বিয়ে পর থেকে প্রায়দিন তাকে নির্জাতন করেন। পারিবারিক সুত্রে জানা যায় দেবব্রত আইচ এর এইটা দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ে হয়েছিল কুমিরা গ্রামে। প্রথম স্ত্রীকে ছেড়ে দেওয়ার পর রিপা রাহাকে বিয়ে করে।

 শনিবার আগুনে তার শরীর পুড়ে মারাত্মক জখম করা সর্তেও তাকে চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করেনি। তার অভিভাবকেরা প্রতিবেশিদের মাধ্যমে সংবাদ পেয়ে আজ রবিবার দুপুর ২ টার দিকে এসে উন্নত চিকিৎসার জন্য যশোর বার্ন ইউনিটে ভর্তি করার জন্য নিয়ে যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব নাজমুল হুদা জানান, গৃহবধূর এখুনি উন্নত চিকিৎসার জন্য তার অভিভাবকেরা নিয়ে গেছে এবং অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

More from this stream

Recomended