রাজগঞ্জে জাতির জনকের শাহাদাৎ বাষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি  সাবেক মেম্বার আমজাদ আলী খানের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারের  ৪৬ তম শাহাদাৎ বাষিকী  উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে রাজগঞ্জ বাজারে আমজাদ আলী খানের চায়ের দোকান সংলগ্ন  আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আঃ ওয়াদুদ, ইউনিয়ন আওয়ামী লীগ লীগের অন্যতম নেতা ইকবাল হোসেন, হাফেজ আয়ুব হোসেন, বাবুল হোসেন, ডাক্তার রাজা আনিছুর রহমান, শফিকুল ইসলাম শফি,সহ প্রবীন ও ত্যাগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img

More from this stream

Recomended