গ্রাম ডাক্তার কল্যান সমিতির জেলা কমিটির সাথে কুলিয়া ইউনিয়ন কমিটির সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা জেলা কমিটির সাথে কুলিয়া ইউনিয়ন শাখার নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাত করেছে। বৃহস্পতিবার (২৬আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা কমিটির পুরাতন সাতক্ষীরায়স্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আঃ গফফার, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক গ্রাম ডাঃ  শফিকুল ইসলাম, সদর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাঃ মোঃ অহিদুজ্জামান। নবনির্বাচিত বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি কুলিয়া ইউনিয়ন শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ শোকর আলী, সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আবীর হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ হাবিবুল্লাহ, সহ-সভাপতি গ্রাম ডাঃ রবিউল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক  গ্রাম ডাঃ ওমর ফারুক, কোষাধ্যক্ষ গ্রাম ডাঃ আইয়ূব হোসেন, কার্য নির্বাহী সদস্য গ্রাম ডাঃ প্রসেনজিত শিং প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_img

More from this stream

Recomended