তালায় বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

বিশেষ প্রতিবেদক, তালা: তালায় সাহেব আলী শেখ (৫০) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মোফাজেল শেখের ছেলে। জানা যায়,দীর্ঘদিন ধরে তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন তিনি।রোববার সন্ধ্যায় বিষপান করলে তাকে তালা হাসপাতালে নিয়ে আসেন। রাত ১১দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।রোববার রাত ১১দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতের পারিবারের পক্ষ থেকে দাবী করা হয় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

spot_img

More from this stream

Recomended