কালিগঞ্জে পরিবহণ শ্রমিকদের মাঝে চাউল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ: কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে প্রদত্ত চাউল বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বেলা ১২ টায় শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা প্রশাসনের মাধ্যমে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ১ হাজার ৮শ’ শ্রমিকের মাঝে ২১ কেজি করে চাউল প্রদান করা হচ্ছে। এ সময় গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

spot_img

More from this stream

Recomended