দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৮
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসারাদেশ

সাতক্ষীরা আইনজীবী সমিতির ২০২০-২০২১ অর্থবছরে বাজেট বহির্ভূত ব্যয় ৫৯ লক্ষ টাকা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৩, ২০২১
আগস্ট ২৩, ২০২১ ০ কমেন্ট 326 ভিউস

আহাদুর রহমান (জনি): সাতক্ষীরা আইনজীবী সমিতিতে বাজেট বহির্ভূত ৫৯,৩৩,৮১০টাকা অতিরিক্ত ব্যয় নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সাতক্ষীরা আইনজীবী সমিতির কার্য্যকরী পরিষদের (বিগত ২০২০-২০২১) সভাপতি ও সাধারণ সম্পাদকের এ অতিরিক্ত অর্থব্যয় নিয়ে আইনজীবী সমিতির ১৪১জন সদস্য বর্তমান (২০২১-২০২২) কার্য্যকরী পরিষদের কাছে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের জন্য একটি সাধারণ সভা আহবানের আবেদন করেছেন। যা চলতি বছরের ৩১শে মে সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আ.ক.ম রেজওয়ান উল্লাহ (সবুজ) কর্তৃক গৃহীত হয়।
আবেদনে ১৪১জন আইনজীবীরা উল্লেখ করেন, “ সাতক্ষীরা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের পঞ্চম অনুচ্ছেদ- ‘বিশেষ বিধি’ দফা (৪)-বাজেট:…… যদি কার্য্যনির্বাহী পরিষদ বাজেট বর্হিভ‚ত বা বাজেটের অতিরিক্ত কোন অর্থব্যয় করেন, তাহলে পরবর্তী ০৩ বৎসর কোন নির্বাচনে অংশ গ্রহণ করিতে পারিবে না। প্রয়োজনে অভিযুক্ত কর্মকর্তাদের আইনী ব্যবস্থা গ্রহণ পূর্বক অতিরিক্ত অর্থ আদায় করা হইবে” মর্মে উল্লেখ থাকলেও এবং অত্র সমিতির বিদায়ী কার্য্যকরী কমিটির সম্মানীত সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় কর্তৃক চ‚ড়ান্ত বাজেট (২০২০-২০২১) বর্হিভ‚ত ও বাজেটের অতিরিক্ত লক্ষ লক্ষ টাকা স্বেচ্ছাচারিতার মাধ্যমে ব্যয় বা অপচয় করিয়া জনাব মোঃ আশরাফ হোসেন- অডিট অফিসার কর্তক গত ইং ১০/০৪/২০২১ তারিখে নিরীক্ষা সম্পাদন পূর্বক যে ‘অডিট রিপোর্ট’ দাখিল করিয়াছেন- উহাতে বিষয়টি দৃশ্যমান হওয়া স্বত্বেও বর্তমানে দায়িত্ব প্রাপ্ত কার্যকরী কমিটি গঠনতন্ত্র লংঘনের দায়ে তাদের বিরুদ্ধে বর্তমানে বলবৎ ও কার্য্যকরী গঠনতন্ত্র মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের নিমিত্তে কোন পদক্ষেপ বা সাধারণ সভা আহবান না করায় গঠনতন্ত্রের বিধানাবলী অনুসরন পূর্বক আপনার/আপনাদের বরাবর এতদ সংক্রান্ত বিষয়ে আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহনের নিমিত্তে সাধারণ সভা আহবানের আবেদন পেশ করিতেছি।
প্রকাশ থাকে যে, অত্র সমিতির গঠনতন্ত্রের তৃতীয় অনুচ্ছেদ -“সমিতি পরিচালনা” এর ১০(গ)(৭) দফায় উল্লেখ আছে যে, “সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের সমিতির অর্থের উপর সকল প্রকার বৈধ নিয়ন্ত্রন থাকিবে। সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়মিত ভাবে সমিতির হিসাব-নিকাশ নিরীক্ষণ করিবেন। সমিতির অর্থ ও সম্পদ অপব্যবহার হইলে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ দায়ী থাকিবেন।” কিন্তু বিগত কার্য্য নির্বাহী কমিটি কৃর্তক ক্ষমতা বা দায়িত্ব গ্রহনের কয়েক মাসের মধ্যে কোষাধ্যক্ষ পদ শূন্য হয়- তথাপিও গঠনতন্ত্রের উপরোক্ত অনুচ্ছেদ এর ৪(গ) দফা অনুযায়ী এক মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন না করিয়া সম্মানীত সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয়ের যৌথ স্বাক্ষরে ব্যাংকিং লেনদেন পরিচালনা করিয়া আসিতেছেন।”
ওই সাধারণ সভা আহবানের আবেদনের সাথে চলতি বছরের ১০ এপ্রিল দাখিলকৃত অডিট রিপোর্ট অনুযায়ী সাতক্ষীরা আইনজীবী সমিতির ২০২০-২০২১ অর্থবছরে তৎকালীন কার্য্যকরী পরিষদ কর্তৃক ৫৯,৩৩,৮১০টাকা বাজেট বর্হিভূত ব্যয় হয়েছে। এদিকে যদি চ‚ড়ান্ত বাজেটের উল্লেখিত দফগুলোর অতিরিক্ত অর্থ ব্যয় হয় সে ক্ষেত্রে একটি সম্পূরক বাজেটে তা সমন্বয় করতে হয়। যা এক্ষেত্রে করা হয়নি বলে অভিযোগ করছেন আইনজীবীরা। এছাড়াও খসড়া উল্লেখ না করে চ‚ড়ান্ত বাজেটে দুটি দফা পাশ করা হয়েছে। যা এই অভিযোগ ও অডিট রিপোর্টে বাজেট বার্হিভ‚ত ব্যয়ে উল্লেখ আছে।

অডিট রিপোর্টে সাতক্ষীরা আইনজীবী সমিতির ২০২০-২০২১ অর্থবছরে বাজেট বর্হিভ‚ত যে সব খাতে অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে:

* পানির ফোয়ারা নিম্যাণ ব্যয় বাবদ ৪,৪১,১৮৭ টাকা;
* শিক্ষা সফর ব্যয় বাবদ ১,৪৫,৪৩৫টাকা;
* সমিতির যাবতীয় স্টেশনারী মালামাল ক্রয় বাবদ ১৭,৪৯২টাকা;
* আসবাবপত্র ক্রয় বাবদ ৪,৩৬,১২১ টাকা;
* সমিতির সম্পদ মেরামত ও রক্ষনাবেক্ষন (রং, প্লাস্টার,সংস্কার ইত্যাদি) বাবদ ২,২৯,০৪০ টাকা;
* ২নং বিল্ডিং এর ৪র্থ তলার নির্মাণ (ইট, বালি, সিমেন্ট ক্রয় ও মিস্ত্রী মজুরী) খরচ বাবদ ১০,৬৭,৪৭৮ টাকা (সরকারি অনুদান বর্হিভ‚ত);
* লিফট নির্মান ব্যয় ৩২,৪৯,৬৩৪ টাকা;
* নির্বাচন অনুষ্ঠান বাবদ খরচ (আপ্যায়ন) ৫৬,২৫০ টাকা;
* বিবিধ খরচ ২,৯১,১৭৩ টাকা।
বিগত (২০২০-২০২১) কার্য্যকরী পরিষদের এ বাজেট বার্হিভ‚ত অর্থ ব্যয়ের বিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির বর্তমান (২০২১-২০২২) কার্য্যকরী পরিষদের সভাপতি আবুল হোসেন জানিয়েছিলেন, ‘আইনজীবীদের আবেদন পেয়েছি। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে সাধারণ সভা আহবান করা হবে। যা সিদ্ধান্ত হওয়ার তা সাধারণ সভাতেই সদস্যদের মতামতের ভিত্তিতে নেওয়া হবে।’ তিনি আরো জানান ‘সমিতির নিয়মানুযায়ী অডিট রিপোর্ট হবে দুই ধরনের যা ১) অডিট অফিসার কর্তৃক নিরীক্ষা সম্পাদন। ২) অভ্যন্তরীন যা সমিতির সদস্যদের মাধ্যমে নিরীক্ষা সম্পাদন হবে। কিন্তু এ পর্যন্ত শুধু মাত্র প্রথমটিই হয়েছে। এবার তিন সদস্য বিশিষ্ট একটি অভ্যন্তরীন কমিটি নিয়োগ দেয়া হয়েছে নিরীক্ষা সম্পাদনের জন্য।’
এই বিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আ.ক.ম রেজওয়ান উল্লাহ (সবুজ) সাতনদীকে বলেন, ‘সরকার ঘোষিত কঠোর লকডাউন মাত্রই শিথীল হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এখন এত সদস্য নিয়ে সাধারণ সভা আহবান করা যাচ্ছে না। তবে দ্রæতই সাধারণ সভা আহবান করা হবে।
বাজেট বর্হিভ‚ত অর্থব্যয়ের অভিযোগের বিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির কার্য্যকরী পরিষদের (বিগত ২০২০-২০২১) সভাপতি এ্যাড. এস এম শাহ আলম সাতনদীকে জানান, ‘আমি অভিযোগ সম্পর্কে অবগত নই। আর এধরনের অভিযোগ উঠে থাকলে তাও মিথ্যা। আইনজীবী সমিতির ২০২০ ও ২০২১ অর্থবছরে বাজেট বর্হিভ‚ত কোন ব্যয় হয়নি। যা হয়েছে সব বাজেটের মধ্যেই হয়েছে। প্রকৃত সত্য হলো আমি আইনজীবী সমিতির নির্বাচন করলে প্রতিপক্ষরা জয়লাভ করবেনা। তাই বিরোধী পক্ষ আমাকে হয়রানি ও নির্বাচন থেকে বিরত রাখার জন্য এ কাজ করেছে।’
সাতক্ষীরা আইনজীবী সমিতির কার্য্যকরী পরিষদের (বিগত ২০২০-২০২১) সাধারন সম্পাদক এ্যড. তোজাম্মেল হোসেন তোজামের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন সম্ভব হয়নি।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ জানান, ‘আমি চাই এরকম একটি রোল মডেল প্রতিষ্ঠানের শতভাগ জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত হোক। যার সুফল সকল আইনজীবীরা ভোগ করবে।’
সাতক্ষীরা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড. আব্দুল মজিদ বলেন, ‘সমিতির ৫৯,৩৩,৮১০টাকা বাজেট বর্হিভ‚ত ব্যয় হয়েছে। যা কোনভাবেই কাম্য নয়। সাধারণ সভা আহবান পূর্বক আমাদের আবেদনে উল্লেখীত দাবী সমূহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আবশ্যক। তাতে কোভিড-১৯ বা করোনা ভাইরাস জনিত কারণে মানবেতর জীবন যাপন করা আইনজীবীরা উপকৃত হবে।’
আইনজীবী এ্যাড. এখলেছার আলী বাচ্চু সাতনদীকে জানান, ‘এ ধরনের অপব্যয় মেনে নেওয়া যায়না। আইনজীবী সমিতির স্বার্থে দ্রæত এর সমাধান হওয়া দরকার।’
উল্লেখ্য, সাতক্ষীরা আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কোন সাধারন সভা আহবানের আবেদন করতে হলে ন্যূনতম ১০০জন সদস্যের স্বাক্ষর সম্বলিত আবেদন করতে হয়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত সাধারণ সভার আহবান করা হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরের মুন্সীগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৩
পরবর্তী পোস্ট
ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন

রিলেটেড পোস্ট

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting