দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১০
সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির
সুন্দরবনে ‘জনাব বাহিনী’র প্রধান ফারুকসহ তিনজন গ্রেপ্তার
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

মৎস্য ও সবজি সমন্বিত চাষে সফলতা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৮, ২০২১
আগস্ট ১৮, ২০২১ ০ কমেন্ট 345 ভিউস

নজরুল ইসরাম, তালা থেকে: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় মৎস্য ঘেরের বেঁড়ীবাঁধে মাচা পদ্ধতিতে সবজি চাষে যেন বিপ্লব সৃষ্টি হয়েছে। সমন্বিত মাছ ও সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন শত শত পরিবার।
বিশেষ করে লাউ, কুমড়া, করলার ও উচ্ছে, খিরা, বেগুন, পুঁই শাক, বরবটি, প্যাচঙ্গা, ধুন্দুল, ঝিঙে চাষে বাম্পার ফলনে দেখা দিয়েছে সফলতার এক নবদিগন্ত। একই জমির বহু ব্যবহারে কৃষকদের আয় যেমন কয়েক গুণ বাড়ছে তেমনি দেশের সবজির চাহিদা মেটাতেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে তালা উপজেলাার পাটকেলঘাটা কৃষকরা রাখছে গুরুত্বর্পূণ ভূমিকা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ী, নগরঘাটা, শাগদাহ বিলে দেখা গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘেরের চারপাশে মাচা পদ্ধতিতে লাউ, কুমড়া ও করলা সহ নানা রকম সবজি চাষ করা হয়েছে। মাচায় ঝুলছে হাজার হাজার করলা, শত শত লাউ ও কুমড়া। একই সঙ্গে ঘেরের বেঁড়ীবাঁধে লাগানো হয়েছে পুঁইশাক ও ঢেড়স। উল্লেখযোগ্য কিছু মৎস্য ঘেরের বেঁড়ীবাঁধের উপর তরমুজ চাষ হয়েছে, সেখানেও আসছে সফলতা।
আশাননগর এলাকার কৃষক সাগর হোসনে জানান, তিনি তার তিন বিঘা ঘেরের পাড়ে মাচা পদ্ধতিতে লাউ, কুমড়া ও করলা চাষ করেছেন। মাঘ মাস পর্যন্ত এভাবেই মাছের পাশাপাশি সবজি উৎপাদন চলবে। তারপর পানি শুকেিয় গেলে ধান রোপন করা হবে।
তিনি আরো জানান, তার তিন বিঘা জমির ঘেরে নেট, বাঁশ ও কট সুতা দিয়ে মাচা তৈরিতে ছয় হাজার টাকা খরচ হয়ছে। এখানে উৎপাদতি সবজি বিক্রিতে আয় লাখ টাকা ছাড়িয়েছে। কয়েক বছর ধরে মাচা পদ্ধতিতে ফসল উৎপাদনকারী সুনিল রায় বলেন, মাচা তৈরতে খরচ প্রতিবছর হয় না। দুই-তিন বছর পরপর মাচা তৈরি করতে হয়। এতে লাভের পরিমাণ অনেক বাড়ে।
শুধু সুনলি রায়ের ঘেরেই নয়, শংকর, ভূবনেশ্বর,স্বপন, মহিতোষ, অজিত ,তবিবুর রহমান,সোহাগ হোসেন সহ পার্শ্ববর্তী অন্যান্য কৃষকদের ঘেরে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজের সমারোহ। প্রত্যেকের ঘেরের মাচায় ঝুলছে সবজি। মাচা পদ্ধতিতে চাষাবাদে কৃষিতে বিপ্লব সৃষ্টি হয়েছে।
তালা উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা হাজিরা খাতুন জানান, ‘তালা উপজেলায় সমন্বিত চাষ পদ্ধতি ব্যাপক সাড়া জাগিয়েছে, বিশেষ করে নগরঘাটা ইউনিয়ন তার মধ্যে অন্যতম। এই সবজি সাধারণত রাসায়নিক সার মুক্ত হয়ে থাকে। মৎস্য ঘেরের বেড়ীবাঁধের উপর এমন সবজি চাষ খুব লাভজনক।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যমনগরে মসজিদে বৃদ্ধকে পেটানোর ঘটনায় আটক ১
পরবর্তী পোস্ট
রক্তদান কর্মসূচীর নামে জেলা ছাত্রলীগের প্রতারনা ও চাঁদা দাবীর অভিযোগ

রিলেটেড পোস্ট

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির

জুন ১০, ২০২৬

বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....

জুন ৯, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...

জুন ৯, ২০২৬

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting