সাতক্ষীরা সীমান্তে অবৈধ প্রবেশকালে মানব পাচারকারী সহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তে অবৈধ গমনাগমন নিয়ন্ত্রণের লক্ষ্যে বিজিবি এর পক্ষ হতে সীমান্তে সর্বদা কঠোর নজরদারী এবং টহল তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ১০ এবং ১২ জুলাই সীমান্তের কুশখালী এবং তলুইগাছা এলাকায় পাচারকারীর বাড়ীতে (সেইফ হাউজ) অবস্থানকালীন ২ পাচারকারিসহ ৪ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মোসাঃ রজিনা খাতুন (৩২) পিতা-মোঃ আলী মোড়ল গ্রাম-গোবিন্দপুর, ডাকঘর-মনিরামপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর, মোসাঃ সুমাইয়া খাতুন, পিতা-মইরুদ্দিন, গ্রাম-নতুনগাও উমরপুর, থানা ও জেলা-সাতক্ষীরা এবং আটক ২ মানব পাচারকারি হলেন, মোঃ শহিদ হোসেন (২৮) পিতা-মৃত নুরুল ইসলাম, গ্রাম-কুশখালী ছয়ঘরিয়া, ডাকঘর-কুশখালী, থানা ও জেলা-সাতক্ষীরা ও মোঃ জাহিদ (২২) পিতা-মোঃ গোলাম হোসেন।
অভিযানের সময় আরো ৪ মানব পাচারকারী পালিয়ে যায় যাদেরকে পলাতক হিসেবে উক্ত মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পলাতক মানব পাচারকারীরা হলেন, মোঃ নাজমুল হোসেন (৩০) পিতা-মোজাম্মেল হকগ্রাম-হাওলখালী, ডাকঘর কাওনডাঙ্গা, থানা ও জেলা-সাতক্ষীরা, মোঃ বাবু (৪০) পিতা-মৃত আবুল খায়ের গ্রাম-হাওলখালী, ডাকঘর-কাওনডাঙ্গা, থানা ও জেলা-সাতক্ষীরা, মোঃ আব্দুর রাজ্জাক (৩৫) পিতা-মৃত একাব্বর হোসেনগ্রাম-উত্তর তলুইগাছা, ডাকঘর-কুশখালী, থানা ও জেলা-সাতক্ষীরা মোঃ আক্তার হোসেন (৪০) পিতা-মোঃ সোবহান সরদারগ্রাম-দক্ষিণ তলুইগাছা, ডাকঘর-কুশখালী, থানা ও জেলা-সাতক্ষীরা। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ পিএসসি, আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

spot_img

More from this stream

Recomended