আগস্টের প্রথম প্রহরে জেলা ছাত্রলীগের আলোক শিখা প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দশে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  আলোক শিখা প্রজ্জ্বলন করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

রাত ১২ টায় খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ১০১ টা মোমবাতি প্রজ্জ্বলনে অংশগ্রহন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, সাবেক ছাত্রনেতা জাহিদ হোসেন বাপ্পি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা কলেজের মেধাবী ছাত্র জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সকল ইউনিট কাজ করছে। গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ মাস্ক সচেতনামূলক লিফলেট বিতরণ সহ অক্সিজেন সেবা অব্যাহত থাকবে।

Recomended