দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৩৫
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

বুধহাটার হোমিওপ্যাথিক চিকিৎসক আব্দুল মজিদ আর নেই

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২২, ২০২১
জুলাই ২২, ২০২১ ০ কমেন্ট 496 ভিউস
নিজস্ব প্রতিবেদক : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের প্রবীণ হোমিওপ্যাথিক চিকিৎসক আব্দুল মজিদ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…….রাজেউন) মৃতকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি কুল্যা গ্রামের আব্দুল বারি সরদারের বড় ছেলে। পারিবারিক সূত্রে জানাগেছে, প্রয়াত ডাঃ আব্দুল মজিদ দীর্ঘদিন হার্ড, লিভার, কিডনি ও ডায়বেটিস জনিত সমস্যায় ভুগছিলেন। তিনি পর্যায়ক্রমে সাতক্ষীরা বুশরা হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং কয়েকমাস ঢাকায় বারডেম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। এসকল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েকবার করোনা পরীক্ষা তার নেগেটিভ রিপোর্ট আসে। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার কিছুটা উন্নতি হলে বেড রেষ্টের জন্য তাকে গ্রামের বাড়ি বুধহাটায় নিয়ে আসা হয়। ঈদের দিন সন্ধ্যায় হঠাৎ তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সাতক্ষীরা হার্ড ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার কুল্যা পশ্চিম পাড়া জামে মসজিদ ময়দানে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, আওয়ামীলীগ নেতা ওমর সাকী পলাশ, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, ডাঃ বেলায়েত আলী, মাওঃ ইলিয়াস আলী, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জজ, সামাজিক বন্ধন সাধারণ সম্পাদক এসকে রাজা, ডাঃ আব্দুল হামিদ, ডাঃ আলমগীর কবির, ডাঃ ফিরোজা খানম, প্রেসক্লাব সদস্য শেখ বাদশা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের ভাগ্না মাওঃ আয়াতুল্লাহ হোসেন এবং দাফন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মাসুম বিল্লাহ সুজন। প্রয়াত ডাঃ আব্দুল মজিদ যশোর বেজপাড়া এলাকার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক স্বর্গীয় হরেন্দ্র মুখার্জীর ছাত্র ছিলেন। আশাশুনি উপজেলায়
একজন সুনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সু-পরিচিত ছিলেন তিনি।
প্রয়াত আব্দুল মজিদ সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদের ভাগ্নে, আশাশুনি প্রেসক্লাব সদস্য শেখ বাদশা’র বোন জামাই ও নিশান কোম্পানির প্রতিষ্ঠাতা মরহুম শেখ নজরুদ্দীনের মেঝো জামাতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান সহ বহু গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন!

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting