দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫৭
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ তিন...
কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২
মেয়াদ ফুরিয়ে ৩ মাস পার, আধা কিলোমিটার সড়কের...
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, চাঁদাবাজি ও মাদক বন্ধে...
দেবহাটায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত সমন্বয় সভা
ময়নাতদন্তে ‘শ্বাসরোধে হত্যা’র চূড়ান্ত তথ্য, অথচ থমকে আছে...
ভোমরা স্থল বন্দরের বিনিময় সভা অনুষ্ঠিত
দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
দেবহাটায় ওয়াপদার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় নারী নির্যাতন মামলার হাত থেকে বাঁচতে স্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৫, ২০২১
জুলাই ১৫, ২০২১ ০ কমেন্ট 433 ভিউস

নিজস্ব প্রতিবেদক: নারী নির্যাতন মামলার হাত থেকে বাঁচতে স্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া দোহার গ্রামের নজরুল ইসলাম সরদারের কন্যা শাহানাজ আক্তার মিরা। লিখিত অভিযোগে তিনি বলেন, আমি স্বামী পরিত্যাক্তা হয়ে ২০১৭ সালে সাতক্ষীরা ডক্টরল্যাবে ডাক্তারের সহযোগি হিসেবে কর্মরত থাকা অবস্থায় কালিগঞ্জ উপজেলার সোতা গ্রামের হাজী মুজিবর পাড়ের পুত্র মোহাব্বত আলী আমার পিতা-মাতা বিবাহে রাজি না হলেও কাকুতি মিনতি করে তাদের রাজি করায়। তার প্রথম স্ত্রী আড়াই বছর বয়সী সন্তানকে রেখে মারা যান। পিতা-মাতা তার প্রস্তাবে রাজি হয়ে কোন কিছু বুঝে উঠার পূর্বেই আমাকে তার সাথে বিবাহ প্রদান করেন। বিবাহের মাত্র ১৮ দিন পর আমাকে রেখে মহব্বত আলী বিদেশে চলে যান। কিছুদিন পর দেশে ফিরে আবারো চলে যায়। সে সময় বাড়িতে গেলে আমার শ^শুর মজিবুর রহমান পুত্র বাড়ি না থাকার সুযোগে বিভিন্ন সময়ে আমাকে কু প্রস্তাব দিতে থাকে। আমি রাজি না হওয়ায় শ^শুর মেঝ ভাসুরকে দিয়ে আমাকে মারপিট করে। পরে আমাকে বিদেশ নিয়ে যায়। সে সময় আমার গর্ভে তার ঔরসে সন্তান আসে। ১ মাস পর আমাকে দেশে পাঠিয়ে দেয়। তারপর ২০২০ সালের জুন মাসে আমার স্বামী মহব্বত আলী দেশে ফিরে আসে। এর মধ্যে আমার একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। তারপরও স্বামীর পূর্বের সন্তানকে নিজের বড় সন্তান হিসেবে মনে করে পরিচর্যা করতে থাকি। বাড়ি ফিরে আসার পর বিভিন্ন সময়ে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজসহ মারপিট করতে থাকে। একপর্যায়ে গত ০৭/০৬/২০২১ তারিখে আবারো হুমকি প্রদর্শন করতে থাকে। গত ১০/০৬/২০২১ তারিখ রাতে স্বামী মহব্বত বলে ‘চল তোমার পিতার বাড়ি থেকে ঘুরে আসি। আমি সরল বিশ^াসে পরদিন ১১/০৬/২০২১ তারিখে স্বামী মহব্বতের সাথে পিতার বাড়িতে আসি। বিকালে সে আমার মায়ের ঘরে থাকা আড়াই লক্ষ নগদ টাকা ও আমার স্মার্ট ফোন নিয়ে পালিয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও পিতার বাড়িতে না আসায় বার বার ফোন দিলে ফোন রিসিভ করে কখনো ফোন দিসনে বলে ফোন কেটে দেয়। পরদিন ১২/০৬/২০২১ তারিখ ভোরে আমার মাতাসহ তার বাড়িতে গেলে মহব্বত পালিয়ে থাকে এবং তার পরিবারের লোক গালিগালাজ এবং বাড়ি থেকে তাড়িয়ে দেয়। চলতি বছরের জানুয়ারিতে আমার সকল সাটিফিকেট, ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট নিয়ে নেয় মহব্বত। যা এখনো তার কাছে রয়েছে। একাধিকবার চাইলেও দেয়নি। উপায়ন্তর হয়ে আমি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা দায়ের করি। মামলার খবরে বেপরোয়া হয়ে আমাকে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে বলেন, মামলা করে কি করবি, টাকা দিয়ে সব ঠিক করে নেবো। আমার শিশু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তার শত নির্যাতন সহ্য করে যাচ্ছিলাম। কিন্তু তার পিতার ইন্ধনে কোন কারণ ছাড়ায় আমাকে তালাক দেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। আমি গোপনে জানতে পেরেছি মহব্বত আবারো বিবাহ করেছে। যে কারণে আমাকে তার আর সহ্য হচ্ছে না। এখন নারী নির্যাতন মামলার হাত থেকে রক্ষা পেতে আমার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করেছে। আমি এখন শিশু সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। তিনি তার বিরুদ্ধে মিথ্যাচারের তীব্র নিন্দা এবং তার লম্পট পিতাসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি বৃহদাকৃতির গরু ডিপজল ও জন এর মূল্য ২৫ লক্ষ টাকা
পরবর্তী পোস্ট
কুলিয়ায় জুয়ার সরঞ্জামসহ ১২জুয়াড়ী আটক

রিলেটেড পোস্ট

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

তালায় হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting