দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি রাজাকার পুত্র ডালিম চেয়ারম্যানের হাত থেকে বাঁচতে নারীর সংবাদ সস্মেলন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২, ২০১৯
সেপ্টেম্বর ২, ২০১৯ ০ কমেন্ট 359 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুরের রাজাকার মোজাহার সরদারের ছেলে ধর্ষণ ও হত্যাসহ এক ডজনেরও বেশি মামলার আসামী খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম ও তার বাহিনীর সদস্যদের নির্যাতনের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আশাশুনির কাপষন্ডা গ্রামের সুন্দর আলী মোড়লের মেয়ে সাজিদা খাতুন সোমবার দুপুর একটায় সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন তার ভাই রমজান আলী মোড়ল খাজরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। গদাইপুর গ্রামের যুদ্ধাপরাধী মামলার আসামী রাজাকার মৃত মোজাহার সরদারের ছেলে শাহানেওয়াজ ডালিম সাত বছরেরও বেশি সময় ধরে খাজরা ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তার বড় ভাই মৃত আব্দুল আলিম দীর্ঘ দিন থানা বিএনপির সভাপতি ছিলেন। সেঝ ভাই জুলফিকার আলী জুলি থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও আটটি নাশকতা মামলার আসামী। মেঝ ভাই বাচ্চু গদাইপুর ওয়ার্ডের বিএনপি সভাপতি ও কয়েকটি নাশকতা মামলার আসামী। অপর ভাই টগর জামায়াতের সক্রিয় কর্মী ও নাশকতা মামলার আসামী। আর এক ভাই ডাবলু কুখ্যাত মাদক ব্যবসায়ি। ডালিমের বাড়িতে জিয়াউর রহমানের নামীয় মাদ্রাসা রয়েছে। ডালিমের বিরুদ্ধে পিরোজপুর গ্রামের ধর্মান্তরিত টুম্পা ধর্ষণ ও হত্যা মামলা, গদাইপুর গ্রামের মহিলা ইউপি সদস্য নাছিমা ধর্ষণ চেষ্টা মামলা , সাতক্ষীরা শহরের কামাননগরের ঠিকাদার শফিউর রহমানের চাঁদাবাজি মামলা, খাজরা গ্রামের আফছার আলীর বাড়িতে চুরির মামলা, দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনর বাড়িরেত ডাকাতি মামলা, খাজরা গ্রামের রাহাজান মাষ্টারের দায়েরকৃত চাঁদাবাজির মামলা, তুয়ারডাঙা গ্রামের আনোয়ারুল মেম্বরের দায়েরকৃত চাঁদাবাজি মামলা, ভাই রমজান আলীর দায়েরকৃত দুদকে মামলা, মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ তিনজনের যৌথভাবে দায়েরকৃত দুদকের মামলাসহ এক ডজনের বেশি মামলা রয়েছে। তার বাহিনী প্রধান বোমা হামালাসহ কমপক্ষে ৫টি মামলার আসামী অর্থযোগানদাতা কাপষ-া গ্রামের মঈনুল সানা তার খোলপেটুয়া নদীর ধারের বাড়িতে সুন্দরবনের ডাকাতদের আশ্রয় দিয়ে ওই সব ডাকাতদের ডালিম বিরোধীতাকারিদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে হয়রানি করে থাকে। ডালিম বাহিনীর অপর সদস্য চেউটিয়া গ্রামের কবীর হোসেন খালিয়া গ্রামের তারামনী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী। সে টুম্পা ধর্ষন ও হত্যা মামলার অন্যতম আসামী। এ ছাড়া সে খুলনা জেলার কয়রা থানার ধর্ষণ মামলার আসামী। ডালিম বাহিনীর অন্যতম সদস্য কাপষ-া গ্রামের বিএনপি নেতা সাত্তার গাজী মনিপুর গ্রামের রফিকুল হত্যা, ডাকাতি ও নাশকতাসহ কমপক্ষে ৩০ মামলার আসামী। ডালিম বাহিনী সদস্য চেউটিয়া ওয়ার্ড বিএনপি সভাপতি আনিছুর রহমান জেলা মৎস্যজীবী দলের সভাপতি সাতক্ষীরার চাঞ্চল্যকর আমানউল্লাহ আমান হত্যা মামলার আসামী। এ ছাড়া নাশকতাসহ কয়েকটি মাদক মামলা রয়েছে আনিছুরের বিরুদ্ধে। সদস্য আজিজুল ইসলাম বিশ্বাসের বিরুদ্ধে নাশকতা, মাদক ও চুরিসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে। সদস্য লিটুর বিরুদ্ধে কমপক্ষে পাঁচটি চুরি, নাশকতা ও মাদক মামলা রয়েছে। ডালিম বাহিনীর সদস্য চেউটিয়া গ্রামের মিলন সরদার ডালিমের ছত্রছায়ায় থেকে রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে কমপেক্ষ ১০টি মামলা রয়েছে। ডালিম ও তার বাহিনীর অত্যাচারে প্রতিবাদ করতে যেয়ে কেউ বা হাত, কেউ বা পা হারিয়েছেন। আবার অনেকে মিথ্যা মামলা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। প্রিয়
সাধারণ মানুষের উপর অত্যাচার ও নির্যাতনের প্রতিকার করতে যেয়ে চেয়ারম্যান ডালিম তার (সাজিদা) ভাই ও তার কাছের মানুষদের নামে একের পর এক হামলা ও মামলা করিয়েছেন। ডালিমের ঘের কর্মচারি আরিফ ভিজিএফ এর চালসহ গ্রেপ্তার হওয়ায় তার ভাই রমজানের উপর হামলা করে। এ ঘটনায় সাধারণ মানুষ ডালিম বাহিনীর সদস্য মিলন, কবীর, সাত্তার, সামাদ, লিটু, আজিজুলসহ কয়েকজনকে পিটিয়েছে। সর্বপরি আমার ভাইসহ কয়েকজনের নামে মিথ্যা মামলা দিয়েছে। নিজেদের দোষ ঢাকতে ভাই রমজানের বিরুদ্ধে কবীরের ছেলে বাবুকে দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব্ েমিথ্যা সংবাদ সম্মেলন করিয়েছে। জামিন পাওয়ার পরও সে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে রমজান ও শ্রমিক লীগ নেতা রায়হানউদ্দিন খোকাকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। বিগত সাত বছরে সে ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্প কাজ না করে ভুয়া মাষ্টার রোলের মাধ্যমে ৭০ কোটির বেশি টাকা লুটপাট করেছে চেয়ারম্যান ডালিম। এ ঘটনায় হাইকোর্টে একটি রিট পিটিশন মামলা বিচারাধীন রয়েছে। ডালিমের অত্যাচারে নির্যাতিত মানুষ আগামি ২০২১ সালের খাজরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে রমজানকে দেখতে চায়। এলাকায় এ ধরনের আওয়াজ ওঠায় ডালিম ও তার বাহিনীর সদস্যরা রমজানকে প্রতিহত করতে মরিয়া হয়ে উঠেছে।
ডালিম চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের হাত থেকে রমজান ও সাধারন মানুষকে বাঁচাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী, সরাষ্ট্রমন্ত্রীসহ গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন সাজিদা

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের উদ্যোগে এডসি মশা নিধন ও ডেঙ্গুজ্বর প্রতিরোধ অভিযান
পরবর্তী পোস্ট
তালার ভূমিদস্যু গোবিন্দ কর্তৃক মন্দিরের সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting