দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

গ্রীষ্মের দাবদাহে কলারোয়ায় পানির জন্য হাহাকার

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৪, ২০২১
এপ্রিল ২৪, ২০২১ ০ কমেন্ট 366 ভিউস

কলারোয়া ব্যুরো: গ্রীষ্মের দাবদাহে কলারোয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এসব স্থানে অধিকাংশ নলকূপে পানি উঠছে না। পবিত্র রমজানের মধ্যে তীব্র তাপদাহ আর পানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

হাতেগোনা কয়েকটি নলকূপে সামান্য পানি উঠলেও বেশিরভাগ স্থানে নলকূপে পানি উঠছেনা। কলারোয়া পৌর এলাকার তুলশীডাঙ্গা, মির্জাপুর, গদখালী, ঝিকরার  মানুষ পড়েছে চরম পানি সংকটে। যেসব স্থানে পানি উঠছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

পৌর এলাকার তুলশীডাঙ্গার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, সুপেয় পানি সংগ্রহ করতে হচ্ছে প্রায় আধা কিলোমিটার দূর জাগরণী চক্র মোড়ের নলকূপ থেকে। সেখানে পানি সংগ্রহ করতে গিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। একই অভিযোগ মির্জাপুরের আনোয়ারুজ্জামানের। তিনি জানান, পানি সংকটের কারণে প্রায় পুরো বছর বাইরে থেকে পানি কিনে পান করতে হয়।

গদখালীর বাসিন্দা মঞ্জিলা জানান, গদখালীর কোনো বাড়ির নলকূপেই পানি উঠছে না। একটিমাত্র নলকূপে পানি ওঠে। ওই নলকূপ থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়। সেটাও আবার সব সময় পাওয়া যায় না। হাতে কলস ও বালতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।

জানা যায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত পৌরসভাটিতে এবারই সবচাইতে বেশি পানি সংকট লক্ষ্য করা গেছে। সরকারি নলকূপগুলোও বেশিরভাগ অকেজো হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। খাবার ও ব্যবহারের পানির জন্য তাদের ছুটতে হচ্ছে উৎপাদক নলকূপ স্থাপনকারী উচ্চবিত্ত প্রতিবেশীদের বাড়িতে। অপরদিকে পৌর এলাকায় পাইপলাইনে পানি সরবারাহের জন্য উদ্যোগ নেওয়া হলেও এখনও পানি সরবরাহ করা সম্ভব হয়নি। তুলশীডাঙ্গা গ্রামের দোলন জানান, রাতে এবং ভোরে মোটর চালালে পানি কয়েকদিন ওঠার পর সেটাও অকেজো হয়ে যায়।

পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল পানি সংকটের কারণে পৌরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, গরমের শুরুতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক এলাকার নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। সাব-মার্সিবল পাম্প স্থাপনের কারণে এ সংকট আরও প্রকট হয়েছে।

তবে পানি সরবরাহ প্রকল্পটি আরও আগে বাস্তবায়নের উদ্যোগ  নেওয়া হলে পৌরবাসী এত দিন ঘরে ঘরে সুপেয় পানি পেত। তবে প্রকল্পের প্রায় শতভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আর একটু ধৈর্য্য ধারণের আহবান জানিয়ে তিনি বলেন, খুব শিঘ্রই পৌরবাসী সুপেয় পানি পেয়ে যাবে, ইনশাআল্লাহ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৭লক্ষাধিক টাকার ক্ষতি সাধন
পরবর্তী পোস্ট
দেবহাটায় এএসপির নেতৃত্বে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting