দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৫২
সাতক্ষীরায় মৌচাষী ও ব্যবসায়ীদের মিলন মেলা
সাতক্ষীরায় মন্ত্রীর স্বাক্ষর নকল করে সরকারী জমি লিজের...
কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা
পাটকেলঘাটায় রাস্তার ধারে পাওয়া গেছে মটরসাইকেল, জামাকাপড় ও...
শিকলের ভারে নত এক জীবন ১৫ বছর ধরে...
আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা
আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ
শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে
সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

মা হারানো অনাথ দুই শিশুর অর্থাভাবে দূরাবস্থা

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১১, ২০২১
এপ্রিল ১১, ২০২১ ০ কমেন্ট 453 ভিউস

এম. আর মিঠু: মা হারানো দুই শিশু প্রান্ত দাশ (৭) ও রাখী দাশ (২) কে নিয়ে মহা সংকটে পড়েছে এক অসহায় গরীব পরিবার। প্রায় ২ মাস যাবত শিশু দুইটির খাদ্য যোগাতে হিমশিম খাচ্ছে অসহায় পরিবারটি। শিশু দুইটিকে বাঁচাতে মানবিক সাহায্যের প্রয়োজন দেখা দিয়েছে। দারুন অর্থাভাবে দিন কাটছে তাদের। আর্থিক সাহায্য পেলে দু বেলা দু মুঠো খেয়ে পরে বেঁচে থাকার অবলম্বন হতে পারে তাদের।
চলতি বছরের ৪ ফেব্রুয়ারী বাড়ির আঙ্গিনায় শীত নিবারনে শুকনো পাতা-লতা দিয়ে আগুন (সাজাল) ধরিয়ে গরম উপভোগ করছিল সাতক্ষীরা পৌরসভার কুখরালী গ্রামের শান্ত দাসের স্ত্রী ও দুই সন্তানের জননী রাধা রাণী (২৬)। অসাবধানতা বশত তার পরনের শাড়ীতে আগুন লেগে মূহুর্তেই সারা শরীরে ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ৪০ ভাগ শরীর পুড়ে যায়। এতে সে মারাত্মক দগ্ধ হয়। এরপর জরুরীভাবে তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১৪ দিন চিকিৎসার পর অবস্থার কোন উন্নতি না হওয়ায় চিকিৎকরা তার পরিবারকে জানায়, তাকে বাঁচাতে হলে ঢাকা বা বিদেশে নিতে হবে। এ খবরে তার পরিবারের সদস্যরা ভেঙ্গে পড়ে। পরবর্তীতে এলাকার মানুষের আর্থিক সহায়তা নিয়ে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১৬ দিন চিকিৎসার পর গত ০৪/০৩/২০২১ তারিখে মারা যায়। এই ১৬ দিনে চিকিৎসা করাতে গিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে। এমনকি রাধা রাণীর বাবার সম্বল ১ কাঠা জমিও অন্যের কাছে বন্ধক রাখা হয়েছে।
রাধা রাণীর একমাত্র ভাই সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রামের যতীন দাশের পুত্র গৌতম দাশ জানান, আমরা অসহায় একটি গরীব পরিবার। বোনের চিকিৎসা খরচ যোগাতে ঢাকার অলিতে-গলিতে মানুষের দ্বারে দ্বারে সাহায্য নিয়ে চিকিৎসার শেষ চেষ্টা করেছি। কিন্তু বোনকে বাঁচানো গেলো না। এখন আবার বোনের দুইটি বাচ্চাকে নিয়ে কঠিন দুঃখ কষ্টে মানবেতর জীবন-যাপন করছি।
গৌতম দাশের স্ত্রী পূর্ণিমা দাসী (প্রান্ত দাশ ও রাখী দাশের মামী ও বর্তমানে লালন-পালনকারী) জানান, রাখী দাশ সারাদিন তার মায়ের জন্য কান্নাকাটি করে। রাতেও ঘুম ভেঙ্গে গেলে মায়ের জন্য ফুপিয়ে ফুপিয়ে খুব কান্নাকাটি করে। তাদের লালন-পালনে খুব কষ্ট হয়। তারপরেও মা হারা দুটি বাচ্চাকে নিজের সন্তানের মত মানুষ করার চেষ্টা করছি। কিন্তু বর্তমানে তাদের খাবার ও পোশাক যোগানো আমাদের পক্ষে সব সময় সম্ভব হচ্ছে না।
ফয়জুল্যাপুর গ্রামের বাসুদেব দাশ ও কিনি দাসী জানান, অর্থাভাবে পরিবারটি নিরুপায় হয়ে পড়েছে। এলাকার মানুষ যে যতদুর পেরেছে সাহায্য করেছে। বর্তমান অবস্থায় আর দেয়ার মত কারো সামর্থ নেই। অর্থের অভাবে বাচ্চা দুটির মুখে পুষ্টিকর খাবারও দিতে পারে না তারা। সাহায্য না পেলে তাদের বাঁচানো অসম্ভব হয়ে পড়বে।
রাধা রাণীর মৃত্যুতে তার স্বামী শান্ত দাশ এখন নির্বাক। স্ত্রী হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। তবে মাঝে মধ্যে কাজ হলে বসে থাকে না। সে পেশায় নির্মাণ শ্রমিক। তবে কাজের বাজার এখন ভাল নেই। শান্ত দাশ নিজেও অসূস্থ্য। দুই একদিন কাজ হলেও তাতে তার নিজের ঔষধপত্র ও খাওয়া ঠিকমত জোটে না। নিজের দুই শিশু প্রান্ত দাশ (৭) ও রাখী দাশ (২) কে নিয়েও তাকে অনেক চিন্তিত দেখা গেলো। অনেক টা অসহায়ত্ব প্রকাশ করলেন। স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়েও ধার-দেনা করে অনেক ঋনগ্রস্থ হয়েছেন। পাওনাদারেরা টাকা চাওয়া শুরু করেছেন। সব মিলিয়ে পরিবারটি দারুন অসহায় হয়ে পড়েছে। সরকারী সাহায্য বা সমাজের বিত্তবানরা তাদের পাশে দাড়ালে ফুটফুটে দুই অনাথ শিশু বেঁচে থাকার সুযোগ পাবে। ঘুরে দাঁড়াতে পারবে তাদের পরিবার-পরিজন। আসুন পরিবারটির দুুর্দিনে তাদের পাশে দাঁড়াই। তাদের পরিবারের পক্ষ থেকে সাহায্যের জন্য গৌতম দাশ (প্রান্ত দাশ ও রাখী দাশের মামা) ০১৪০০-৪৬৪২৭০ (বিকাশ) এই নাম্বারে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় রেকর্ড ভেঙে এবার ৭৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৮১৯
পরবর্তী পোস্ট
বেনাপোলে ভূমিদস্যু আশা সহযোগীসহ আটক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...

এপ্রিল ২২, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting