দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:২০
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২১
এপ্রিল ১০, ২০২১ ০ কমেন্ট 345 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে সন্ত্রাসী বাহিনী কর্তৃক এক ব্যক্তির বসতভিটা জমি দখলের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার খোশালখালি আবাদ চন্ডিপুর গ্রামের মৃত আলিমুদ্দিন মল্লিকের ছেলে আনছার আলী মল্লিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর এলাকার মৃত আছির উদ্দিন গাইনের ছেলে অমেদ আলী গাইনের নেতৃত্বে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। তার এই সন্ত্রাসী বাহিনীতে একই এলাকার বিল্লাল, মোশাররফ গাইন, রেজাউল গাজী, রহমত আলী, আল মামুন, ইব্রাহিম, নুর মোহাম্মদ, জাবেদ আলী গাইন, রাশেল গাজী, আজিবর সরদার ও কামরুল সহ ২৫/৩০ জন সদস্য রয়েছে। তারা এলাকার চিংড়ি ঘের দখলসহ নানা অপরাধের সাথে জড়িত। ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ করে তারা টাকার পাহাড় গড়ে তুলেছে। তাদের বিরুদ্ধে শ্যামনগরসহ বিভিন্ন থানায় নাশকতা, ঘর জ্বালানিসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে। তারা আমাকে হত্যার হুমকি দিয়ে আমার ভিটাবাড়ির কিছু অংশ দখল করে রেখেছে। আনছার আলী মল্লিক আরো বলেন, আমার ক্রয়কৃত একখন্ড জমি রয়েছে। যা বর্তমানে আমার দখলে আছে। আমি ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছি। উল্লিখিত বাহিনীর লোকজন আমাকে এই বলে হুমকি দিচ্ছে যে, হয় জমি তাদের দিতে হবে, না হলে ২ লাখ টাকা চাঁদা দিতে হবে। জমি দিতে রাজি না হওয়ায় তারা আমার নামে বারবার মিথ্যে মামলা দিচ্ছে এবং আমার ও পরিবারের উপর হামলা করছে। তারা আবারও আমার নামে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যে মামলা দিবে বলে হুমকি দিচ্ছে। এঘটনায় ৮ ফেব্রুয়ারির আমি শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করি । তিনি অভিযোগ করে বলেন, গত ৬ এপ্রিল আমি সংবাদ পাই যে, তারা আমার বাড়িতে হরিণের চামড়া রেখে বনবিভাগকে খবর দিয়ে আমাকে ধরিয়ে দিবে। সে কারণে ওই রাতে আমরা সকলে রাতভর বাড়ির চারিদিকে ডিউটি করি। রাত একটার দিকে বন বিভাগের লোক আমার বাড়িতে এসে বলে তোমার ধানের গোলার ভিতরে হরিণের চামড়া রয়েছে আমরা তল্লাশি করব। ধানের গোলা তল্লাশি করে কিছু না পেয়ে বন বিভাগের লোকজন যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন সময় হঠাৎ বাইরে থেকে প্রাচীরের ভেতর কিছু পড়ার শব্দ পেয়ে তারা সেখানে যেয়ে দেখেন একটি পলিথিনের ভিতরে হরিণের চামড়া রয়েছে। বন বিভাগের লোকজন সেটা উদ্ধার করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা আমাকে বলেন যে, কেউ তোমাকে ষড়যন্ত্র করে হরিণের চামড়া দিয়ে ধরিয়ে দিতে দিতে চেয়েছিল। তিনি আরো বলেন, হরিণের চামড়া দিয়ে ধরিয়ে দিতে ব্যর্থ হয়ে অমেদ আলী গংরা আমাকে হত্যার ষড়যন্ত্র করছে। সে কারণে উল্লেখিত সন্ত্রাসীদের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে রাতে আমাকে বাড়ির বাইরে থাকতে হচ্ছে। বর্তমানে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে মিথ্যে মামলা থেকে অব্যহতি ও স্বামীর বসতভিটা ফিরে পেতে বৃদ্ধার সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
স্বামী পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা!

রিলেটেড পোস্ট

শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ

অক্টোবর ৪, ২০২৬

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর...

অক্টোবর ৪, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা

অক্টোবর ২, ২০২৬

ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...

অক্টোবর ২, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting