সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ মার্চ বিকাল ৬ টায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অফিস রুমে থিওফিল গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ঐক্য পরিষদের পেশাজীবী বিষয়ক উপ-সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, জেলা কমিটির সভাপতি মন্ডলের সদস্য সুধাংশু সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সাংগঠনিক সম্পাদক অসীম দাশ সোনা। এছাড়া বক্তব্য রাখেন যুব ঐক্য পরিষদের মিলন রায়, সংকর ঘোষ, মিলন বিশ্বাস, মিঠুন ব্যানার্জি, ক্রেডি বিশ্বাস, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক সুজন বিশ্বাস প্রমুখ। সংগঠনকে শক্তিশালী করার জন্য সকলের সম্মতিক্রমে আহবায়ক কমিটির শূন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব রনজিত ঘোষ।

spot_img

More from this stream

Recomended