সাতক্ষীরায় ইজি ফ্যাশনের শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জাঁকজমকপূর্ণ পরিবেশে উদ্বোধন করা হয়েছে ইজি ফ্যাশন লিমিটেডের ৫৪তম শাখা। সোমবার বিকেলে সাতক্ষীরা শহরের আবুল কাশেম সড়কের মোল্যা টাওয়ারে ইজি ফ্যাশন লিমিটেডের ৫৪তম শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইজি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান আসাদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইছাদ চৌধুরী, পরিচালক তৌহিদ চৌধুরী, সিনিয়র অডিট অফিসার আতিকুর রহমান আতিক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ি ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সাতক্ষীরায় ইজি ফ্যাশন শো-রুমে ছেলেদের জন্য সব ধরণের পোশাকের সমারোহ থাকছে। দেশি-বিদেশি পোশাকে সমৃদ্ধ ইজি ফ্যাশনের প্রতিটি পণ্য সাশ্রয়ী। সাধ ও সাধ্যের সমন্বয়ে এসব পোশাকের মধ্যের রয়েছে ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পলো টি-শার্ট, জিন্স প্যান্ট, ফরেন গ্যাবাডিনসহ বাহারী নানা ধরণের গেঞ্জি। ধনী-গরীব সব শ্রেণির মানুষের জন্য আধুনিক রুচি সম্মত উন্নতমানের পোশাকের ব্যাপক সংগ্রহ থাকছে ইজি ফ্যাশন শো-রুমে। উদ্বোধন উপলক্ষে আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।

spot_img

More from this stream

Recomended