দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২৯
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

কি ঘটেছিলো সেই দিন ? শ্যামনগরে চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক লাঞ্চিতের ঘটনা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২১
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ০ কমেন্ট 361 ভিউস

গাজী জিয়াউর রহমান, ভ্রাম্যমাণ প্রতিবেদক: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম কর্তৃক সাংবাদিক আক্তার হোসেন লাঞ্চিত। ঘটে যাওয়া ঘটনা, কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সরকার কর্তৃক সুন্দরবন সংলগ্ন গোলাখালী নিষিদ্ধ এলাকা থেকে বালু উত্তোলন করলে দৈনিক পত্রদূত পত্রিকার রমজাননগর ইউনিয়ন প্রতিনিধি আক্তার হোসেন অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করে সংবাদটি প্রকাশিত করেন। তারই জেরে সাংবাদিক আক্তারকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ সহ ধাক্কাধাক্কি করেন। পরে সাংবাদিক আক্তার হোসেন বিষয়টি তার সহকর্মী সাংবাদিকদের জানায়। এই নিয়ে স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
তবে এখানে শেষ না, কি ঘটেছিলো সেই দিন ?
গত বুধবার রাত ১১টার সময় গোলাখালী দীপ অঞ্চল বালুচরের পাশ থেকে কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী বিজিবি ক্যাম্পের পাশে ইয়াসিন হত্যা মামলার আসামী আব্দুল এর পুত্র মনির হোসেন, আমির আলীর পুত্র আব্দুর রাজ্জাক সহ কয়েকজন নৌ-পুলিশ সেজে মুন্সিগঞ্জ ইউনিয়নের বড় ভেটখালী গ্রামের জেলে আব্দুল সানার পুত্র হাফিজুর সানা, মীরগাং গ্রামের মৃত মোল্লার পুত্র মজিদ মোল্লা, মজিদ মোল্লার পুত্র বাবু মোল্ল্যাকে ধরে বর্তমান সুন্দরবনে কাঁকড়া ধরা নিষিদ্ধ দোহায় দিয়ে তাদের কাঁকড়া আটক করে। নগত ১ হাজার টাকা নিয়ে ১০ হাজার টাকা বাকি রাখে এবং অর্ধেক কাঁকড়া নিয়ে বাকি কাঁকড়াগুলো ছেড়ে দেয়। এবং ০১৭৯৪১৯৮৬২৪, নাম্বার বিকাশে টাকা দেওয়ার কথা বলে। সকালে জেলে হাফিজুর বাড়ীতে আসলে মনির ০১৭০৮৫১৫৬২১ নাম্বারে জেলে হাফিজুরের ০১৯৬৯৭১১১৫৪ ফোন দিয়ে বিকাশের টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে মনির জেলে হাফিজুরের জীবন নাশের হুমকি প্রদর্শন করেন। জেলে হাফিজুর ভীতু হয়ে নৌ-পুলিশের কাছে বিষয়টি জানায়। নৌ-পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে মনিরের সকল কর্মকান্ড জানতে পারে। এদিকে নৌ-পুলিশ অবগত হয়েছে ভয়ে মনির চেয়ারম্যানের কাছে পালিয়ে থাকে। জেলে হাফিজুর টাকা দেবে বলে মনির ও রাজ্জাককে ভেটখালী বাজারে আসতে বললে মনির ও রাজ্জাক ভেটখালী বাজারে না এসে রহিম চেয়ারম্যানের ওখানে আছে বলে জেলে হাফিজুরকে সেখানে ডাকে। স্থানীয় কিছু সচেতন মহল সহ জেলে হাফিজুর কৈখালী জয়াখালী মোড়ে পৌছায় এবং মনির ও রাজ্জাককে চেয়ারম্যানের সামনে আটক করে। এমন ঘটনা শুনে সাংবাদিক আক্তার ঘটনাস্থলে পৌঁছে। চেয়ারম্যান রহিম মনিরকে পালাতে সাহায্য করে। সেই সময়ে সাংবাদিক আক্তার প্রতিবাদ করে। প্রতিবাদী কন্ঠ দেখে পিছনের জের ধরে চেয়ারম্যান অকথ্য ভাষায় সাংবাদিক আক্তারকে গালাগাল সহ ধাক্কাধাক্কি করেন এবং সাংবাদিক আক্তারকে মারার জন্য তার সাঙ্গপাঙ্গকে নির্দেশ দেন। তখন স্থানীয়রা সাংবাদিক আক্তারকে উদ্ধার করে। সত্য সংবাদ প্রকাশে সাংবাদিকরা কতটা নিরাপত্তাহীন, তারই নজির দেখিয়ে দিলেন কৈখালী চেয়ারম্যান শেখ আব্দুর রহিম । ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আর্কষন করেন সাংবাদিক মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় গ্রাম আদালতে ১১ হাজার ৩০১টি মামলার রায়
পরবর্তী পোস্ট
আশাশুনিতে ঘের জবর-দখলের ষড়যন্ত্রের অভিযোগ

রিলেটেড পোস্ট

শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ

অক্টোবর ৪, ২০২৬

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর...

অক্টোবর ৪, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা

অক্টোবর ২, ২০২৬

ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...

অক্টোবর ২, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting