দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৩৮
ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...
সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় সেরা করদাতা হলেন আপন দু’ভাই সহ ৭ জন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১২, ২০২১
ফেব্রুয়ারি ১২, ২০২১ ০ কমেন্ট 341 ভিউস

মাসুদুর রহমান মাসুদ: ২০১৯-২০ কর বর্ষে সাতক্ষীরা কর অঞ্চলে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন একই পরিবারের আপন দু’ভাই সহ ৭ জন। এর মধ্যে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে তিন জন, দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে দু’জন, ৪০ বছর বয়সের নীচে তরুণ পরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে একজন এবং সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা নির্বাচিত হয়েছেন একজন। “আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র কার্যালয়ে সাতক্ষীরা জেলার সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র এস এম গাউস ই নাজ এর হাত থেকে সর্বোচ্চ সেরা করদাতারা সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
প্রাপ্ত তথ্য মতে, ২০১৯-২০ করবর্ষে সাতক্ষীরায় সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে নির্বাচিত তিন জন হলেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আল-ফেরদাউস আলফা’র পুত্র মুক্তা এন্টারপ্রাইজ’র স্বত্ত্বাধিকারী আশিকুর রহমান, সাতক্ষীরা সদরের বাাঁকালের মরহুম শেখ মোশাররফ হোসেনে পুত্র শেখ মোকাররম হোসেন, ও ভোমরা স্থল বন্দরের মরহুম আব্দুল গফুর মোড়লের পুত্র ফরিদ হোসেন।
দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে নির্বাচিত দু’জন হলেন, সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের মৃত কালিপদ পালের পুত্র দিলীপ কুমার ও পাটকেলঘাটার মৃত ললিত মোহন সাধূর পুত্র জগন্নাথ সাধু।
৪০ বছর বয়সের নীচে তরুণ পরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে নির্বাচিত হয়েছেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আল-ফেরদাউস আলফা’র অপর পুত্র জান্নাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আজহারুল ইসলাম এবং সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা নির্বাচিত হয়েছেন যশোরের শার্শা উপজেলার এবং বর্তমান সাতক্ষীরা সদরের ভোমরার আবুল হোসেনের কন্যা নিশিতা আক্তার।
উল্লেখ্য নির্বাচিত সেরা করদাতা আপন সহোদর আশিকুর পেশায় একজন ছাত্র। সে সাতক্ষীরা নবজীবন ইনস্টিটিউ এ কম্পিউটার ডিপ্লোমায় পড়াশুনার পাশাপাশি ৮ম শ্রেণীতে পড়াকালীন সময় থেকে আমদানী রপ্তানি ব্যবসা করে আসছে। অপর ভাই আজহারুল একজন মৎস্য ব্যবসায়ী ও ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত। তাদের পিতা সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আল-ফেরদাউস আলফা ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে সাতক্ষীরা জেলার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন। বিগত ৭ বছর যাবৎ এই পরিবারটি সেরা করদাতার সম্মাননা পেয়ে আসছে। আয়কর দিয়ে দুই সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা ও সর্বোচ্চ সেরা তরুণ করদাতা হয়ে দেশের উন্নয়নে অবদান রাখায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরাবাসী।
২০১৯-২০ করবর্ষে সেরা অপর পাঁচজন করদাতার প্রত্যেকেই আমদানি রপ্তানি ব্যবসায়ী বলে জানা গেছে। সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, ‘উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাড়াতে হলে অভ্যন্তরীন সম্পদ ব্যবহারের কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর রুপকল্প বাস্তবায়নে তিনি দেশের সকল নাগরিককে স্বস্ফুর্তভাবে কর প্রদানে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রবিউল হোসেন, জেলা পরিষদের সদস্য জেলার সেরা করদাতা মো. আল ফেরদাউস আলফা প্রমুখ। এ সময় উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র কার্যালয়ের কর্মকর্তা ও করদাতারা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইটাগাছায় কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র নির্বাচনী পথসভা
পরবর্তী পোস্ট
দেবহাটায় ফারুক হোসেন রতনের নির্বাচনী সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...

জুন ১১, ২০২৬

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...

জুন ১০, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা

জুন ১০, ২০২৬

শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting